এইবছর ভারতে আগেই প্রবেশ করবে বর্ষা। বাংলাতে আমফান পরবর্তী সময়ে প্রায়ই ঝড়বৃষ্টি হলেও ভারতে ব্যাঙ্গালোর, হায়দারাবাদ, গুজরাত, রাজস্থানের মত বিভিন্ন রাজ্যে প্রবল গরমে টিকতে পারছে না মানুষ। উত্তর ভারতে দাপিয়ে বেড়াচ্ছে তীব্র দাবদাহ। রাজস্থানে তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি। দিল্লিতেও ভয়ঙ্কর গরম। এর মধ্যেই ভালো খবর দিল দিল্লির মৌসম ভবন।
ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমন্টের পূর্বাভাস অনুযায়ী আগামী ১ জুন বর্ষা এসে যাবে কেরলে। মহারাষ্ট্রে তা পৌঁছবে ৮ জুন। গত ২৮ মে মৌসম ভবনের পূর্বাভাস ছিল ১ জুন কেরলে বর্ষা ঢুকে যাওয়ার সব সম্ভাবনাই রয়েছে।
অন্যদিকে, বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা স্কাইমেটের পূর্বাভাস ছিল ১ জুনের আগেই কেরলে বর্ষা ঢুকে পড়বে। বলা হয়েছিল বর্ষা আসবে ২৮ মে। পাশাপাশি এও বলা হয় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে ৭৫ শতাংশ বৃষ্টি হবে।
বর্ষা নিয়ে যথেষ্ট চিন্তিত মহারাষ্ট্র। তার ওপরে পালঘর, রায়গড়, থানে, রত্নগিরির মতো জায়গায় প্রবল বৃষ্টি হয়। খোদ মুম্বইয়ে ঢুকে যায় বর্ষার জল। বন্যা বিধ্বস্ত মুম্বাইয়ে তখন বেঁচে থাকার জন্য শুরু হয় অসীম লড়াই।ফলে রাজ্যের সব বিভাগকে বর্ষার প্রবল বৃষ্টির জন্য তৈরি থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।






