নৃশংস! এই শব্দটাও হয়ত কম পড়বে এমন ঘটনার জন্য। মানুষকে সবথেকে উৎকৃষ্ট প্রাণী বলা হয় প্রাণীজগতে। কিন্তু দিনদিন মানুষ যেভাবে পাশবিকতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তাতে মানুষের থেকে বেশি নিকৃষ্ট প্রাণী যে হয় না, তা আর বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক এক ঘটনায় ফের তেমনই প্রমাণ মিলল। ২০টিরও বেশি অবলা কুকুরকে গু’লি করে শেষ করল আততায়ীরা।
পথকুকুরদের নানানভাবে মে’রে ফেলার ঘটনা সাম্প্রতিককালে বশ বেড়েছে। কোথাও খাবার বি’ষ মিশিয়ে খাইয়ে তাদের মে’রে ফেলা হয়, তো কোথাও আবার তাদের নৃশংসভাবে খু’ন করার ঘটনা সামনে আসে। এবারও তেমনই এই নৃশংসতার ঘটনার খবর মিলল তেলেঙ্গানার আড্ডাকুলা মণ্ডল জেলার অন্তর্গত পোন্নাকাল গ্রাম থেকে যেখানে ২০টিরও বেশি অবলা প্রাণকে মেরে ফেলা হল।
ঠিক কী ঘটেছিল ঘটনাটি?
জানা গিয়েছে, উক্ত ওই গ্রামে মাঝরাতে আচমকাই হাজির হয় চার দুষ্কৃতী। গাড়ি করে এসেছিল তারা। আর গাড়ি থেকে নেমেই হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এমন গুলির শব্দে কুকুরের আর্তনাদ কানে গেলেও নিজেদের প্রাণের ভয়ে কেউ আর বাইরে বেরোতে সাহস পান নি।
পরে গুলির শব্দ থেমে গেলে আর ওই গাড়ি চলে গেলে বাড়ির বাইরে আসেন বাসিন্দারা। আর বাইরে এসে তারা যে দৃশ্য দেখেন, তা গা শিউড়ে ওঠার মতো। ঘটনাস্থলে একাধিক কুকুরের র’ক্তা’ক্ত দে’হ পড়ে থাকতে দেখেন তারা। কিছু কুকুর আবার গু’লিবিদ্ধ অবস্থায় ছোটাছুটি করলেও কিছুটা দূরে তাদেরও মৃ’ত’দে’হ পড়ে থাকতে দেখা যায়। সব মিলিয়ে কুকুরের সংখ্যা ২০-এরও বেশি।
পুলিশে খবর দেওয়া হলে পুলিশ যখন ঘটনাস্থলে আসে, তখন গ্রামের নানান জায়গায় কুকুরের রক্তাক্ত দে’হ পড়ে থাকতে দেখেন তারা। গ্রামবাসীরা সব কুকুরের দে’হগুলি এক জায়গায় জড়ো করেন। এমন নৃশংস ঘটনায় সকলেই হতবাক। মৃ’ত কুকুরদের শরীর থেকে বুলেট মিলেছে বলে জানায় পুলিশ। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।





