চলন্ত ট্রেনে ঘুমন্ত মহিলা যাত্রীকে যৌ’ন হেনস্থা, ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, গ্রেফতার অভিযুক্তকে

চলন্ত ট্রেনে ঘমুন্ত মহিলা যাত্রীকে যৌ’ন হেনস্থা করার অভিযোগ উঠল। ঘটনার জেরে তোলপাড় ট্রেনের মধ্যে। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তবে এই ঘটনায় ট্রেনে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে তিস্তা তোর্সা এক্সপ্রেসে। নির্যাতিতা শ্রীরামপুরের বাসিন্দা। তিনি আজিমগঞ্জ রেল পুলিশে অভিযোগ জানান, রাতে ট্রেনের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লে অভিযুক্ত যাত্রী তাঁকে যৌ’ন হেনস্থা করে। তিনি চিৎকার করে ওঠেন। এরপরই তাঁর পরিবারের লোকজন ও অন্যান্য যাত্রীরা ধরে ফেলেন অভিযুক্তকে।

জানা গিয়েছে, অভিযুক্তকে ধরে টিকিট পরীক্ষক ও এসকর্ট বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর তারা অভিযুক্তকে আজিমগঞ্জ জিআরপির হাতে তুলে দেন। ওই ব্যক্তির বিরুদ্ধে যৌ’ন হেনস্থার মামলা রুজু করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম অনির্বাণ নন্দী। বাঁকুড়া কেন্দুদিহির কাটগুড়ি ডাঙার বাসিন্দা সে। মাঝেমধ্যেই ব্যবসার কাজে উত্তরবঙ্গ যায় ওই ব্যক্তি। উত্তরবঙ্গ থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেসে ফেরার পথে এমন কাণ্ড ঘটায় ওই ব্যক্তি। এরপরও গ্রেফতার করা হয় তাকে।

ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

এমন ঘটনায় ট্রেনের মধ্যে মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল পুলিশ জানাচ্ছে, কোনও যাত্রীর যদি কোনও দুষ্কর্ম করার অভিসন্ধি থাকে, তাহলে তা আগের থেকে বোঝা মুশকিল। তবে যাত্রীদের সুরক্ষার জন্য রেল পুলিশ সবসময় পদক্ষেপ নিতে সচেষ্ট বলে জানায় তারা। তবে এই ঘটনা সামনে আসতে মহিলা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর