Cyber Crime : নিজের কিশোরী মেয়ের স্নানের ভিডিও ভাইরাল করল মা, পাশে ছিল প্রেমিকও! প্রেম ফাঁস হতেই মেয়েকে লক্ষ্য করে প্রতিশোধ!

মা-মেয়ের সম্পর্কের মধ্যে যে নিঃস্বার্থ ভালোবাসা থাকে, তা যেন হাজারো সম্পর্কের উর্ধ্বে। কিন্তু কখনও কখনও সেই বিশ্বাসের বন্ধনেই যদি বাসা বাঁধে ভয়ঙ্কর ষড়যন্ত্র? এমন ঘটনা শুনলে শিউরে উঠতে হয়। আজকের সমাজে যখন মানুষ প্রযুক্তির ওপর নির্ভর করছে, তখন সেই প্রযুক্তি যদি ব্যবহার হয় কোনও নিষ্পাপ কিশোরীর সম্মানহানির জন্য, তা হলে প্রশ্ন উঠে যায়—সন্তানের কাছে সবচেয়ে আপন মানুষটির মুখোশও কী এতটা নিষ্ঠুর হতে পারে?

মাত্র ১৪ বছরের এক স্কুলপড়ুয়া ছাত্রী। সাধারণ জীবনে যাকে পড়াশোনা আর বন্ধুদের মধ্যেই দিন কাটানোর কথা, তার জীবনটা হঠাৎই পাল্টে যায় এক ফোনকলে। জানানো হয়, তার একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে আত্মীয়দের ফোনে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও আপলোড হয়েছে তা। ভিডিওটি এমন সময়ে তোলা, যখন সে ছিল সম্পূর্ণ একান্ত মুহূর্তে। গলা শুকিয়ে যায় মেয়েটির, মাথায় বাজ পড়ে যেন।

পুলিশি তদন্তে জানা যায়, মেয়েটির মা এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই বিষয়টি প্রথম জানতে পারে মেয়েটি এবং তা জানিয়ে দেয় বাড়িওয়ালাকে। এই খবর ছড়িয়ে পড়ার আশঙ্কায় মা ও তার প্রেমিক মিলে ছক কষে ভয়ানক প্রতিশোধের। পরিকল্পনা করে মেয়েটির গোপন মুহূর্তে স্নান ও পোশাক বদলানোর সময় ভিডিও করে তা পাঠানো হয় আত্মীয় ও পরিচিতদের কাছে। উদ্দেশ্য ছিল মেয়েটিকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া, যাতে সে আর মুখ না খুলতে পারে।

বিবেভাড়ি থানায় অভিযোগ জমা পড়তেই শুরু হয় চিরুনি তল্লাশি। তিন মাস ধরে পুলিশ খুঁজে বেড়ায় সোলাপুর, ধারাশিব, ছত্রপতি সম্ভাজীনগর, আহিল্যনগর এবং দাউন্ড জেলায়। অবশেষে গোপন সূত্রে খবর আসে, খড়গবাসলার এক ছোট হোটেলে লুকিয়ে আছে অভিযুক্ত যুগল। রবিবার সন্ধ্যায় খড়গবাসলা ড্যামের কাছে তাদের খুঁজে বার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ Weather update : গরমে হাঁসফাঁস বঙ্গ! ঘূর্ণাবর্তে মিলবে মুক্তি নাকি আরও বিপদ? কি বলছেন আবহাওয়াবিদরা ?

অভিযুক্ত নারীর ফোন বাজেয়াপ্ত করে তা পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষায়। তদন্তকারীরা জানিয়েছেন, ভিডিও শ্যুট করা হয়েছিল ওই ফোনেই এবং সেখান থেকেই আপলোড। এই ঘটনায় কেবল এক কিশোরীর মানসিক ক্ষতি হয়নি, নাড়িয়ে দিয়েছে সমাজের ভিতও। মেয়েটির পাশে দাঁড়িয়েছে প্রশাসন, তাকে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। এখন নজর রয়েছে, এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখার দিকেও।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles