বুথ ফেরত সমীক্ষা কি ভুল প্রমাণ করে বিহারে সরকার গড়ার পথে অনেকটাই এগিয়ে গেছে NDA। পার হয়ে গেছে ম্যাজিক ফিগারও। তবে আজ বিহারে গণনা ছাড়াও দেশের ১১টি রাজ্যে ৫৮টি কেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও। আর এর মধ্যে প্রকাশিত ফলে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটকে গেরুয়া শিবিরের একচ্ছত্র আধিপত্য।
গুজরাটে বিধানসভার উপনির্বাচনে (By election)৮টি আসনের মধ্যে ৮টিতেই এগিয়ে বিজেপি (BJP)।
গুজরাটের মতো কর্ণাটকেও একই হাল। ২টি আসনের মধ্যে ২টিতেই এগিয়ে বিজেপি।তেলেঙ্গানায় ১টি আসনের মধ্যে ১টি এগিয়ে বিজেপি। একইভাবে উত্তরপ্রদেশেও ৭টি আসনের মধ্যে ৬টিতে এগিয়ে বিজেপি।
মধ্যপ্রদেশেও ফুটল পদ্ম ফুল। এই উপনির্বাচন বিশাল চ্যালেঞ্জ ছিল শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chauhan) কাছে। সেই চ্যালেঞ্জে কংগ্রেসকে মাত দিয়ে বিজেপি রাজ কায়েমে সক্ষম হয়েছেন তিনি। ২৮টি আসনের মধ্যে গেরুয়া শিবির এগিয়ে ১৯টি আসনে। ৮টি আসনে এগিয়ে কংগ্রেস। ১টিতে বহুজন সমাজ পার্টি।





