বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক ভাবে অবসর নিয়ে ভারতীয় সেনাতে যোগ দিয়েছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরপরই তাঁর পোস্টিং হয় জম্মু কাশ্মীরে। সেখান থেকেই স্বাধীনতা দিবস উদযাপনের জন্য গত ১৪ আগস্টই লাদাখে পৌঁছে যান সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি৷
সেনা পোশাকেই বুধবার প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে লাদাখ পৌঁছান ধোনি। সদ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়া লাদাখে সেনাদের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের জন্যই সেখানে পৌঁছান ধোনি। লাদাখে সেনা হাসপাতালেও সবার সঙ্গে সময় কাটান ধোনি।
কথা আছে আজ স্বাধীনতা দিবসে সিয়াচেনে যাবেন ধোনি। সেখানে শহিদস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি। সেনার উচ্চরপস্থ আধিকারিকেরা জানিয়েছেন যে, সেনার সঙ্গে থেকে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলারও প্রশিক্ষণ নিচ্ছেন এম.এস.ধোনি।






