৭৩ তম স্বাধীনতা দিবসের দিনই এসে গেলো সুখবর। দীর্ঘ ১৮ বছর বাদে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনা জেতালেন কুস্তিগীর দীপক পুনিয়া। ৮৬ কেজি বিভাগে রাশিয়ার কুস্তিগীর এলিক সুবুজুকোবকে পরাজিত করে জয়ী হন দীপক।
কাজটি মোটেই সহজ ছিল না। শুরু থেকে ১৯ বছর বয়সী দীপকের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন এই নামজাদা কুস্তিগীর এলিক সুবুজুকোব৷ তবে শেষমেশ তাকে পরাজিত করেই স্বাধীনতা দিবসে দেশকে সোনা জেতালেন দীপক। এছাড়াও ৯২ কেজি বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন ভিকি চহ্বর।
কাজাকিস্তানে সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপেও অংশ নেবে ভারত। ইতিমধ্যেই সেই দলে সুযোগ করে নিয়েছেন বছর ১৯ এর দীপক পুনিয়া। গত বছর তিনি জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন রূপো।





