পাঁচ কোটি চাকরি ভারতীয়দের জন্য, আজই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) আজ চমকপ্রদ ঘোষণা করলেন। জানালেন কেন্দ্রীয় সরকার ৫ কোটি চাকরি (Job) দিতে চলেছে ভারতীয়দের! এই চাকরি হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME)।

নীতি আয়োগ দপ্তর দ্বারা আয়োজিত আজ ‘আত্মনির্ভর ভারত’ (Atmanirbhar Bharat) সংক্রান্ত একটি ভার্চুয়াল মীটে এই ঘোষণা করেন গড়করি। তিনি জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর থেকে জিডিপিতে ৩০ থেকে ৫০ শতাংশ অবদান বর্ধিত করা হবে এবং রপ্তানি ৪৯ শতাংশ থেকে ৬০ শতাংশ মাত্রায় করা হবে।

নীতি আয়োগ এর আত্মনির্ভর ভারত সংক্রান্ত প্রজেক্টটিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন নীতিন গড়করি। তিনি জানান যে, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমাদের নতুন প্রযুক্তির হাত ধরতে হবে। এর জন্য তিনি উদাহরণ দেন, অতিরিক্ত চাল থেকে ইথানল বানানোর প্রক্রিয়ার।

ভারতের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে যখন পিছিয়ে থাকা জনজাতি গুলিকে এই অগ্রগতি প্রক্রিয়ায় শামিল করা হবে, জানিয়েছেন গড়করি। তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পিছিয়ে থাকা অঞ্চলগুলির ওপর উন্নয়নে বিশেষ করে জোর দিতে বলেছেন।

নতুন প্রতিভাকে স্বীকৃতি দিতে গড়করি আন্ত্রেপ্রেনরশিপকে উৎসাহ দিয়েছেন। এছাড়াও তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যে স্কিম রয়েছে সেগুলোর অডিট করার ফলে উপকার হচ্ছে বলেও জানান তিনি।

RELATED Articles

Leave a Comment