ফিরল শ্রদ্ধা কাণ্ডের স্মৃতি! প্রেমিকাকে খু’ন করে দেহ টুকরো টুকরো করে কুকারে সেদ্ধ করলেন প্রেমিক, চাঞ্চল্য তুঙ্গে

শ্রদ্ধা কাণ্ডের ছায়া পড়ল এবার মুম্বইতে। লিভ ইন সঙ্গীকে খু’নের পর প্রেমিক যে ঘটনা ঘটালেন, তা শিউড়ে ওঠার মতো। পুলিশ সূত্রে খবর, প্রেমিকাকে খু’নের পর তাঁর দেহ টুকরো টুকরো করে বছর ৫৬-এর প্রৌঢ়। তারপর প্রমাণ লোপাটের জন্য দেহাংশ কুকারে সেদ্ধ করেন ওই ব্যক্তি। প্রতিবেশীরা ওই ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ তদন্ত করে গ্রেফতার করে ওই ব্যক্তিকে।

জানা গিয়েছে, প্রেমিকা এবং দীর্ঘদিনের লিভ ইন সঙ্গী ৩৬ বছরের সরস্বতী বৈদ্যকে খু’ন করে প্রেমিক মনোজ সাহানি। মুম্বইয়ের মীরা রোডের গীতা নগর ফেস ৭-এর একটি ফ্ল্যাটে থাকতেন ওই যুগল। বোরিবালিতে মনোজের একটি ছোট দোকান রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি কোনও একটি বিষয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়। মেজাজ হারিয়ে সরস্বতীকে খু’ন করেন মনোজ। পুলিশের হাত থেকে বাঁচতে প্রেমিকার দেহ গাছকাটা করাত দিয়ে টুকরো করেন তিনি। এমনকী প্রমাণ লোপাট করার জন্য দেহাংশ কুকারে সিদ্ধ করেন বলেও অভিযোগ।

গত বুধবার তাদের ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দেন নারায়ণগর থানায়। পুলিশ দ্রুত পৌঁছয় ঘটনাস্থলে। ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সরস্বতীর পচা-গলা দেহাংশ। তিন-চারদিন আগে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অনুমান তদন্তকারীদের।

এই ঘটনা প্রসঙ্গে ডিসিপি জয়ন্ত বাজপেয়ী বলেন, “অভিযুক্ত খুনের বিষয়টি লোকানের চেষ্টা করলেও ধরা পড়ে যান। তাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে লিভ ইন সঙ্গীকে খু’ন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ”।

প্রসঙ্গত, ২০২২ সালের শেষের দিকে দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকরকে নৃশংসভাবে খু’নের ঘটনায় গোটা দেশে শোরগোল পড়ে যায়। এই ঘটনায় গ্রেফতার করা হয় তাঁর লিভ-ইন সঙ্গী আফতাব পুনাওয়ালাকে। সেই ঘটনার ছায়াই এবার দেখা গেল মুম্বইতেও।

RELATED Articles