ভিসা ট্রাকিং করতে ২ টাকা দিয়েছিলেন মহিলা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেল লক্ষ লক্ষ টাকা

নিজের ভিসা চেক করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খোওয়ালেন মুম্বাইয়ের গৃহবধূ। মোবাইলে আসা লিংকে ক্লিক করে কোনওরকম ওটিপি না এসে কেটে গেল টাকা। পুলিশের দ্বারস্থ মহিলা।

জানা গেছে, মহারাষ্ট্রের বাসিন্দা শশী কৌশল চাকরি থেকে ইস্তফা দিয়ে ঠিক করেছিলেন স্ত্রীকে নিয়ে ইউরোপ ঘুরতে যাবেন যার জন্য গত ১২ জুলাই ভিসার ফর্ম ফিলাপও করেছিলেন। বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ায় কোনরকম উত্তর না আসায় শশীবাবু স্ত্রী রুচি গুপ্তা গত শনিবার বাড়িতে একা থাকায় তিনি ভিসার অবস্থা বা স্ট্যাটাস চেক করতে যান।

http://www.vfsglobal.com- এই এই ওয়েবসাইট থেকে চেক করতে গিয়ে তিনি একটি ফোন নম্বর পান। কাস্টমার কেয়ারের ওই নম্বরে ফোন করে তিনি ভিসা ট্রাকিং আইডি পান। কুরিয়ার কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তিনি আবারও একটি কাস্টমার কেয়ারের নম্বর পান। সেখানে তিনি ফোন করতে দু’ বার রিং হয় ফোনটি কেটে যায়।

কিছুক্ষনের মধ্যেই ৯১-৮২৪০৫৫৭২৪৪ এই এই নম্বরে রুচিরার কাছে একটি ফোন আসে যেখানে মাত্র দু টাকা দিলে পারে তার ভিসার নথিপত্র বাড়ি পৌঁছে যাবে বলে জানানো হয়। লিংকে ক্লিক করে রুচি সেই দুই টাকা পাঠায়।https://onlinecouriercervi.wixsite.com/my লিঙ্কে গিয়ে রুচি 2 টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে দেখে তার একাউন্ট থেকে ২৫ হাজার করে চারবার প্রায় 2 লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে।

কোনরকম ওটিপি ছাড়াই এই টাকা কাটা হয়েছে। রুচি সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ একাধিক ধারায় ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles