শ্রীকৃষ্ণের জন্মস্থানে তৈরি হয়েছে ইসলাম কাঠামো, ফেরত চেয়ে আদালতে দায়ের মামলা

আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি মথুরায় জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ ও বলরাম। কিন্তু এবার সেখানে শুরু হলো গণ্ডগোল। মথুরা (Mathura) শ্রী কৃষ্ণ মন্দিরের কিছু দূরে অবস্থিত শাহী ঈদগাহ সরিয়ে নেওয়ার আর্জি জানিয়ে এবার আদালতে দায়ের হলো দেওয়ানী মামলা। মথুরার সিনিয়র ডিভিশন সিরিয়াল সাজের আদালতে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের তরফে মামলা দায়ের করা হয়েছে।

লখনউয়ের এক বাসিন্দার রঞ্জনা অগ্নিহোত্রী বিরাজমান তরফে এই মামলা দায়ের করেছেন। এই মামলায় দাবি করা হয়েছে শ্রীকৃষ্ণ মন্দির (Lord Sri Krishna) চত্বরে ১৩.৩৭ একর জমি পুনরুদ্ধার করতে হবে যা জোর করে জবর দখল করেছে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড ও শাহী ঈদগাহ ট্রাস্ট। এই দুই মুসলিম বোর্ডকে বিবাদী পক্ষ ধার্য করে এই আবেদনে দাবি করা হয়েছে কয়েকজন মুসলিম মানুষের (Muslim Community) সহায়তায় শ্রীকৃষ্ণ জন্মস্থান দখল করে নেওয়া হয়েছে এবং সেখানে একটি কাঠামো তৈরি করা হয়েছে। ওই কাঠামোর নীচেই রয়েছে প্রকৃত শ্রী কৃষ্ণ জন্মস্থান।

যদিও এই ব্যাপারে এখনও সুন্নি ওয়াকফ বোর্ড বা শাহী ঈদগাহ ট্রাস্ট কোনরকম আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে গোটা ঘটনা নিয়ে যে মথুরায় ধর্মীয় অসন্তোষের হাওয়া চাগাড় দিয়ে উঠেছে একথা বলাই বাহুল্য।

RELATED Articles

Leave a Comment