“বলিউডের সম্প্রতি যে মাদক চক্র নিয়ে শোরগোল উঠেছে তার সঙ্গে আমার বা আমার প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশন এর(Dharma Production) কোন রকম সম্পর্ক নেই।মিডিয়া যে ফুটেজ দেখাচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো।”টুইটারে অবশেষে মুখ খুললেন করণ জোহর (Karan Johar)।
তাঁর বাড়ির পার্টিতে (House Party) মাদকের (Drug) ছড়াছড়ি ছিল। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান সহ বলিউডের প্রথম সারির অজস্র অভিনেতা-অভিনেত্রী সেই পার্টিতে নেশায় চুর হয়ে ছিলেন। সেই পাটির বিভিন্ন ভিডিও ফুটেজ সম্প্রতি সংবাদমাধ্যমের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।এবার এই নিয়ে মুখ খুললেন বলিউডের অন্যতম বিতর্কিত প্রযোজক পরিচালক।
সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যুর পরেই করণ জোহরের দিকে নেপোটিজমের অভিযোগে আঙ্গুল তোলা হয়।এমনকী অনেকেই তাঁকে মুভি মাফিয়া বলেছেন। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তাকে রীতিমত একহাত নিয়েছেন, অবশ্য তিনি সেটা শুরু থেকেই করে এসেছেন। সকলের অভিযোগ, তারকাদের সন্তান হলেই করণ জোহর সুযোগ পাইয়ে দিয়েছেন। সুশান্ত সিং রাজপুত এর মত অভিনেতাদের এই কারণেই বারবার শেষ করেছেন করণ। এছাড়াও কফি উইথ করণ’ শো নিয়ে চলেছে অজস্র বিতর্ক। সব মিলিয়ে রীতিমতো বিধ্বস্ত ধর্মা প্রোডাকশন এর সর্বেসর্বা।
https://twitter.com/karanjohar/status/1309545090155573249?s=20
এবার টুইটারে একপাতার বিবৃতি প্রকাশ করেছেন করণ।সেখানে দাবি করেছেন, তিনি কোনওদিন মাদক সেবন করেননি এবং কখনই কাউকে মাদক সেবন করার ব্যাপারে প্ররোচনা দেননি।তার বাড়ির পার্টিতে কখনো কোনদিনও মাদক সেবন হয়নি। মিডিয়া যে ফুটেজ দেখাচ্ছে তা মিথ্যা। এতে তার প্রোডাকশন হাউজ এবং পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়ছে।” ২০১৯ সালে যখন এই একই অভিযোগ ওঠে তখন তিনি দাবি করেছিলেন যে এই মিডিয়া ফুটেজ সত্যি নয়।
এছাড়াও সম্প্রতি একাধিক মিডিয়া চ্যানেল দেখিয়েছে যে ধর্মা প্রোডাকশন এর সিইও ক্ষিতিজ প্রসাদ কে মাদকচক্রে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। এছাড়া অনুভব চোপড়া কেউ ধর্মা প্রোডাকশন এর কর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে।
কিন্তু করণ জানাচ্ছেন, এদের সঙ্গে ধর্মা প্রোডাকশন এর সম্পর্ক নেই। ২০১১ থেকে ২০১২-র মধ্যে একটি প্রোজেক্ট-এ সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে দুমাসের জন্য ধর্ম প্রোডাকশনের সঙ্গে কাজ করেছিল অনুভব। এরপর তার সঙ্গে করণের কোনরকম যোগাযোগ ছিল না।
গতবছর ক্ষিতিজ ধর্মা প্রোডাকশন এর একটি প্রজেক্টে কাজ করেছিল কিন্তু সেই প্রজেক্ট এখনো রিলিজ হয়নি তাই তার সঙ্গেও প্রোডাকশন এর কোন সম্পর্ক নেই।





