লাভ জেহাদের জের! ইসলাম ধর্ম গ্রহণ করলে তবেই স্বামীর কাছে ফিরব, দাবী স্ত্রীর

মেয়ের বাড়ি থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় যে এক হিন্দু যুবক তাদের মেয়েকে অপহরণ করেছে তাকে বিয়ে করার জন্য। কিন্তু বেশ কিছুমাস পর মেয়েটি ফিরে আসে ও জানায় যে। সে নিজের ইচ্ছাতেই ওই যুবকের সঙ্গে পালিয়ে যায়, তাকে কেউ অপহরণ করেনি। নিজের স্বামীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে মিথ্যে প্রমাণ করলেও হঠাৎই সে দাবী করে যে তার স্বামী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তবেই নাকি সে স্বামীর কাছে ফিরবে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। গত বছর অক্টোবর মাসে ১৯ বছর বয়সী উত্তরপ্রদেশের ওড়াইয়া অঞ্চলের এক মুসলিম যুবতী, ২০ বছর বয়সী হিন্দু যুবক আকাশের সঙ্গে পালিয়ে বিয়ে করে। আকাশ একটি মোবাইল ফোনের দোকান চালায় বলে জানা গিয়েছে। কিন্তু মেয়েটির পরিবার থানায় অভিযোগ জানায় যে তাদের মেয়েকে আকাশ অপহরণ করে বিয়ের জন্য। সেইমতো আইপিএস ৩৬৬ ধারা অনুযায়ী ওই হিন্দু যুবকের বিরুদ্ধে অপহরণ ও জোর করে বিয়ে করার জন্য মামলা দায়ের করা হয়।

অভিযোগ অনুযায়ী যুবক-যুবতীর সন্ধান চালায় পুলিশ। এই বিষয়ে ইন্সপেক্টর ললিত কুমার জানান যে ওই দম্পতিকে মঙ্গলবার আদালতে নিয়ে আসা হয়েছে। মেয়েটি ম্যাজিস্ট্রেটের কছে স্বীকার করেছে যে সে নিজের ইচ্ছাতেই হিন্দু ওই যুবকের সঙ্গে পালিয়ে যায়। এদিকে যুবকের পরিবারের অভিযোগ, এই বিয়ের কথা জানার পর মেয়েটির পরিবার তাদের বিভিন্ন হুমকি দিয়ে শানিয়েছে।

নিজের স্বামীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে মিথ্যে প্রমাণ করলেও হঠাৎই অদ্ভুত শর্ত দেয় যুবতী। তার দাবী, তার স্বামী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তবেই সে স্বামীর কাছে ফিরে যাবে। যদি তা না হয়, তাহলে সে তার মা-বাবার কাছেই থাকবে।

এমন অদ্ভুত শর্তের কথা শুনে স্বভাবতই হকচকিয়ে যায় ওই যুবক। তবে এখনও পর্যন্ত তার কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রের খবর, ওই যুবতীকে আপাতত তার মা-বাবার কাছেই পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে, ওই যুবতী তো সব জেনেশুনেই হিন্দু যুবকের সঙ্গে ঘর ছাড়ে, তাহলে এখন এতদিন সংসার করার পর তার এমন শর্তের কারণ কী? তবে কী মেয়েটির পরিবারের তরফ থেকে তাকে কোনও চাপ দেওয়া হয়েছে? এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

RELATED Articles