সাম্প্রদায়িক সম্প্রীতির নজির যোগীরাজ্যে! মন্দিরে বসে হনুমান চালিশা পড়ছেন হিন্দু যুবক, তা মন দিয়ে শুনছে মুসলিম তরুণরা, মুগ্ধ নেটিজেনরা

বিবিধের মাঝে মিলন মহান। এটাই আমাদের ভারতবর্ষ। আর সেই ছবি আরও একবার উঠে এল উত্তরপ্রদেশের আলিগড় মন্দিরে। সেই মন্দিরে বসে হনুমান চালিশা পড়ছেন এক হিন্দু যুবক। আর সেই পাঠ মন দিয়ে শুনছেন মুসলিম তরুণরা।
এই হিন্দু যুবকের নাম শচীন ভর্মা। তিনি অখিল ভারতীয় হিন্দু সেনার জেলা সভাপতি। তিনিই মুসলিম তরুণ ও কচিকাঁচাদের সঙ্গে নিয়ে মন্দিরে বসে হনুমান চালিশা পড়ছেন। এক সংবাদমাধ্যমে তিনি বলেন, “আমি অখিল ভারতীয় হিন্দু সেনার জেলা সভাপতি। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে আমি হনুমান চালিশা পড়ার অনুরোধ করেছিল। সনাতন ধর্ম নিয়ে সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ। কাউকেই এ ব্যাপারে জোর করা হয়নি। প্রত্যেক সম্প্রদায়ের মানুষ নিজেদের ইচ্ছাতেই হনুমান মন্দিরে বসে চালিশা পাঠ করছেন”

https://twitter.com/igauravpandit/status/1581508995843784705?s=20&t=hv049RxS9VpXWhGtJ4VB7w

সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিওটি। এই বিষয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সুন্নি থিওলজি বিভাগের প্রাক্তন প্রধান মুফতি জাহিদ আলি খান বলেন, “যে কেউ চাইলে হনুমান চালিশা পাঠ করতে পারে। সেখানে জাতি-ধর্ম কোনও বাধা নয়। তবে অন্য় ধর্মের ব্যক্তিকে জোর করে এ কাজ করতে বললে তা নিশ্চিতভাবে সংবিধান বিরোধী”।

সাম্প্রতিককালে নানান বিষয় নিয়ে সাম্প্রদায়িক হিংসার খবর বারবার উঠে এসেছে খবরে। তবে আলিগড়ের এই ছবি যেন এক অন্য মাত্রা দিল দেশের সম্প্রীতিকে। শচীন ভর্মা জানান, শুধুমাত্র হনুমান চালিশা পাঠই নয়, মুসলিম সম্প্রদায়ের যুবকদের মুখে ‘জয় শ্রী রাম’ ও ‘বন্দেমাতরম’ স্লোগানও শোনা যায়।
শচিন এও স্পষ্ট করে দেন যে এই কোনও কিছুই কিন্তু জোর করে করানো হয় না। সম্প্রীতির এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরাও। তারাও প্রার্থনা করেছেন যে এভাবেই যেন মানুষের মধ্যে ঐক্য বজায় থাকে।

RELATED Articles