বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের হার যেন বেড়েই চলেছে অহরহ। বিশ্বের প্রায় ১৮৫টি দেশ রোজ লড়ে চলেছে করোনার সাথে। প্রতিটা দেশই এখন বেছে নিয়েছে লকডাউনের রাস্তা। জরুরি ব্যবস্থা ছাড়া এখন বাকি সব কিছুই বন্ধ। কলকারখানা, অফিস সবতেই তালা পড়েছে। সাথে দেশের মানুষের পকেটেও টান পড়েছে। তার সাথে পাল্লা দিয়ে ক্রমশ ক্ষতির মুখে হাঁটছে অর্থনীতি। ভারতেও তার ব্যতিক্রম হয়নি।
করোনোয় বিধ্বস্ত হয়েছে ২টি বড় আর্থিক প্রতিপক্ষ আমেরিকা ও চীন। কিন্তু এর মধ্যেও চীন ভারতের অর্থনীতিতে হাত বসলো। করোনার সুযোগে ভারতের বৃহত্তম গৃহঋণ প্রদানকারী ব্যাঙ্ক এইচডিএফসি-র একটি বড় শেয়ার কিনে নিল চিনের পিপলস ব্যাঙ্ক। বিশেষজ্ঞদের মতে এই দুর্যোগের মধ্যেও চীনের এই পদক্ষেপ যেন তার ঔদ্ধত্য প্রকাশ করছে। চীন যেন বিশ্বকে বোঝাতে চাইছে তার আর্থিক সক্ষমতার কথা। কোথাও না কোথাও আমেরিকার মৃত্যুমিছিলে বিদ্ধস্ত অৰ্থনীতিকে যেন নিজের বলিষ্ঠতা দেখাচ্ছে তারা।
প্রসঙ্গত এদিনই ভারত থেকে করোনা ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন চিনে পৌঁছেছে। এই সময়েই এইচডিএফসি ব্যাঙ্ক বিবৃতি দিয়ে জানিয়েছে চিনের শেয়ার কেনার অঙ্কটা। চিনের পিপলস ব্যাঙ্ক মার্চে মাসে চলতি ত্রৈমাসিকের জন্যে কিনেছে ১ কোটি ৭৫ লক্ষ শেয়ার।
করোনার ধাক্কায় এইচডিএফসি ব্যাঙ্কের স্টক খানিকটা পড়ে গেছে গত মাসেই। এই সময় বাজারে পঁচিশ শতাংশ শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক। এই সময়েই ডিসেম্বর-ত্রৈমাসিকে এই শেয়ার কিনে নেয় পিপলস ব্যাঙ্ক অফ চিন।
এইচডিএফসি ব্যাঙ্কের সিইও কেকি মিস্ত্রি সংবাদমাধ্যম মানিকন্ট্রোলকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০১৯ সাল থেকেই .০৮ শতাংশের মালিক ছিল এই চিনা সংস্থা। এবার পঁচিশ শতাংশ শেয়ার কিনে তাঁদের মোট শেয়ার দাঁড়াল ১.১ শতাংশ।





