একদিকে Pegasus Project নিয়ে যখন গোটা দেশের রাজনীতিতে উত্তাল অবস্থা, সেই সময় কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যে দলটা প্রায় ধ্বংসের মুখে, সেই দলটা নিজেদের নিয়ে না ভেবে বিজেপিকে নিয়ে বেশি চিন্তা করছে।
এরপরই প্রধানমন্ত্রী অভিজগ আনেন যে সরকারকে যথেচ্ছভাবে বদ্মান করছে কংগ্রেস, মিথ্যাচার করছে। বিজেপি সাংসদদের মোদী বলেন তারা যেন মানুষের সামনে আসল সত্যিটা তুলে ধরেন ও সত্যের মাধ্যমেই কংগ্রেসের মিথ্যা অপপ্রচারকে ধ্বংস করেন।
আরও পড়ুন- তৃণমূলের ‘শহিদ দিবস’, নাকি বিজেপির ‘শহিদ তর্পণ’? ২১শে জুলাই পাল্টা কর্মসূচীর উদ্যোগ গেরুয়া শিবিরের
আজ, মঙ্গলবার, বিজেপি সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “মানুষ যে ওদের বাদ দিয়ে আমাদের পছন্দ করেছে, এই সত্যিটা হজম করতে পারছে না কংগ্রেস। ওদের একটা অহমিকা আছে, আমরা ৬০ বছর এই দেশ শাসন করেছি। এই অহমিকার জন্যই ওঁরা যোগ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে”।
মোদীর কথায়, “বিরোধী হিসাবে কংগ্রেসের উচিত মানুষের স্বার্থের কথা আরও শক্তভাবে তুলে ধরা। কিন্তু ওঁরা সেটা করছে না। কংগ্রেস মনে করে ক্ষমতা ওদের সঙ্গেই আছে। সব জায়গায় ওঁরা হারছে, তবু নিজেদের থেকে ওঁরা আমাদের নিয়েই বেশি চিন্তিত”। প্রধানমন্ত্রী এও বলেন যে কংগ্রেসের টিকার অভাব অভাব বলে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছেন।
বিজেপি সাংসদদের উদ্দেশ্যে মোদীর বক্তব্য, “অতিমারি মানবজাতির সমস্যা। এটা রাজনীতির বিষয় নয়। এই মহামারীর আবহেও সরকার নিশ্চিত করছে যাতে কেউ অনাহারে না থাকেন। আপনারা মানুষের কাছে যান। সরকারের কাজের সত্যতা তুলে ধরুন। ওদের মিথ্যাচারকে ধ্বংস করে দিন”। এরপর প্রধানমন্ত্রী বিজেপি সাংসদদের অনুরোধ করেন তারা যাতে আগামী ২৪ এবং ২৫শে জুলাই রেশন দোকানে গিয়ে বিনামূল্যে রেশন প্রকল্পের প্রচার করেন।
আরও পড়ুন- কাশ্মীরে বদলি হলে কোনও পিসিমণি, চটিমণি বাঁচাতে পারবে না, পুলিশ সুপারকে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর
প্রসঙ্গত, কংগ্রেসকে এবারে তীব্র নিশানা করা নরেন্দ্র মোদীর এই প্রথম নয়। এর আগেও তিনি নানান দলীয় বৈঠকে প্রধান বিরোধী দলকে চাঁচাছোলা ভাষাতেই আক্রমণ শানিয়েছেন। আসলে, গতকাল বাদল অধিবেশনে সংসদে Pegasus Project নিয়ে নানান হট্টগোল সৃষ্টি কিরে বিরোধীরা। এর ফলে বেশ বিরক্ত হন প্রধানমন্ত্রী। এদিকে তাঁর এই বক্তব্য যে সেই বিরক্তিরই বহিঃপ্রকাশ, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।





