কাশ্মীরে বদলি হলে কোনও পিসিমণি, চটিমণি বাঁচাতে পারবে না, পুলিশ সুপারকে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর

এর আগেও তিনি বারবার সরব হয়েছেন। এবার পূর্ব মেদিনীপুরের তমলুকে পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। গতকাল, সোমবার তমলুকে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির।

এই বিক্ষোভে অংশ নিয়ে পুলিশ সুপারকে সরাসরি শুভেন্দু বলেন, “কাশ্মীরের বারমুলা বা অনন্তনাগে বদলি হয়ে গেলে কোনও পিসিমণি, চটিমণি কেউ আপনাদের বাঁচাতে পারবে না”। এদিন নানান বিষয় নিয়ে তমলুকে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে হাজির হন বিজেপি কর্মীরা। এদের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- এবছর কেউ ফেল করেনি মাধ্যমিকে, ১০০ শতাংশই পাশ, প্রথম স্থানে ৭৯ জন

এদিনের প্রতিবাদ সভায় শুভেন্দু বলেন, “রাজ্যের অশান্তি নিয়ে কোর্টে মামলা চলছে। তাতে একাধিক পুলিশ কর্তার নাম রয়েছে। দিদিমণি, অভিষেক, কেউ বাঁচাতে পারবে না। বেছে বেছে আমাদের নেতা কর্মীদের মামলা দেওয়া হচ্ছে। এখনও সময় আছে সচেতন হন। না হলে ভবিষ্যৎ অন্ধকার”।

এরপর সরাসরিই পুলিশ সুপারকে শুভেন্দুর হুঁশিয়ারি, “আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এমন কিছু কাজ করবেন না যাতে করে কাশ্মীরের অনন্তনাগ বা বারমুলা গিয়ে ডিউটি করতে হয়। তখন চটিমণি পিসিমণি বাঁচাতে পারবেন না”।

প্রসঙ্গত, এদিন ভোট পরবর্তী হিংসা, বিজেপি নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো, ভুয়ো টিকাকরণ কাণ্ডের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি।

আরও পড়ুন- বৃষ্টিতে নিজের ছাতা নিজে ধরা মোদীর ছবি ভাইরাল, ‘আমার প্রধানমন্ত্রী, আমার গর্ব’, সাধুবাদ নেটিজেনদের, এল কটাক্ষও

এদিনের এই বিক্ষোভে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, ময়নার বিধায়ক অশোক দিন্দা, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক-সহ বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থক।

RELATED Articles