‘নীরজের এই কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে’, টোকিও অলিম্পিক্সে প্রথম সোনা জেতা নীরজকে অভিনন্দন মোদীর

অবশেষে নীরজ চোপড়ার হাত ধরেই টোকিও অলিম্পিক্স থেকে প্রথম সোনা এল ভারতে। এদিন জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার থ্রো করে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে সোনার পদক যেতেন নীরজ। তাঁর জয়ের পর সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

গোটা অলিপিক্সেই ভারতীয় অ্যাথলিটদের জয়-পরাজয় নির্বিশেষে সব সময় শুভেচ্ছাবার্তা জানানো ও উৎসাহ জুগিয়ে এসেছেন মোদী। নীরজের জয়ের পরও এর অন্যথা হল না। প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “অবশেষে টোকিওতে ইতিহাস রচনা হল। নীরজ চোপড়া আজ যে কৃতিত্বটা অর্জন করল তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তরুণ যুবক নীরজ সত্যিই অসাধারণ পারফর্ম করেছে। এই পারফরম্যান্সের মধ্যে দিয়ে ও দুর্দান্ত আবেগ এবং চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। তোমায় সোনা জেতার জন্য অনেক অনেক অভিনন্দন”।

আরও পড়ুন- টোকিও অলিম্পিক্স থেকে প্রথম সোনা ভারতে, জ্যাভলিনে সোনা জিতে রেকর্ড গড়লেন নীরজ চোপড়া

সত্যিই নীরজের এই কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। এর আগে নানান জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে সোনা জিতেছেন নীরজ। তবে অলিম্পিক্সে গোটা দেশ যখন তাঁর দিকে তাকিয়ে, সেই দায়িত্ব কাঁধে নিয়ে বিশ্বমঞ্চে এই জয় যে অন্য সমস্ত অনুভূতিকে ম্লান করে দেয়, তা বলাই বাহুল্য।

RELATED Articles