‘আমার মন মোরবিতে পড়ে রয়েছে, ব্যথিত হৃদয় নিয়েই কর্তব্যের পথে এগোতে হবে’, গুজরাতের সেতু বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

আজ, সোমবার সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Ballavvai Patel) জন্মবার্ষিকী উপলক্ষ্যে গুজরাতের কেভাদিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রণাম করে তাঁর মূর্তি স্ট্যাচু অফ ইউনিটিতে (Statue of Unity) মালা দেন প্রধানমন্ত্রী। গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের (bridge collapse) ঘটনায় শোক প্রকাশ করে মোদী এদিন বলেন, “আমার মন মোরবিতে রয়েছে। আমার সহানুভূতি রয়েছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে”।

গুজরাতের মোরবিতে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মোদী এদিন বলেন, “আমি এখানে একতা নগরে আছি কিন্তু মোরবির ক্ষতিগ্রস্তদের কাছে আমার মন পরে আছে। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সরকার সব রকমভাবে নিহতদের পরিবারের পাশে আছে। গত সন্ধ্যা থেকে গুজরাত সরকার ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গুজরাট সরকারকে সবরকম সাহায্য করা হচ্ছে। এনডিআরএফ ও সেনা মোতায়েন করা হয়েছে”।

প্রধানমন্ত্রী মোদী জানান যে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে যান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এই ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। ত্রাণ ও উদ্ধারকার্যে কোনও ঘাটতি হবে না বলেই জানান প্রধানমন্ত্রী।

এদিন জাতীয় ঐক্য দিবসে সকলকে এই দুঃখের মুহুর্তে ঐক্যবদ্ধ হয়ে কর্তব্যের পথে থাকার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন যে এনডিআরএফ, সেনা এবং বিমান বাহিনী ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। জনগণের সমস্যা কমানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

এদিন মোদী আরও বলেন, “২০২২ সালের জাতীয় ঐক্য দিবসকে আমি একটি বিশেষ উপলক্ষ হিসেবে দেখছি। এই বছর আমরা স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছি। আমরা নতুন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছি”। ভারতে সর্দার প্যাটেলের মতো নেতৃত্ব না থাকলে কী হতো সেই প্রশ্ন করেন তিনি। ৫৫০ টিরও বেশি রাজ্য এক না হলে কী ঘটত, জিজ্ঞেস করেন মোদী।

তাঁর কথায়, “আমাদের অধিকাংশ রাজাই যদি ত্যাগ স্বীকার না করতেন, তাহলে আজ আমরা যে ভারত দেখছি তা কল্পনাও করতে পারতাম না। সর্দার প্যাটেল এই কাজটিই করে দেখিয়েছিলেন সর্দার প্যাটেল”।

এই পাশপাশি সেতু বিপর্যয়ের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “গুজরাতে গতকালের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। প্রথমেই, এই দুঃখজনক ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। যাদের মৃত্যু হয়েছে তাঁরা শান্তিতে থাকুন”।

RELATED Articles