আজ মহাশিবরাত্রি। হিন্দু ধর্মের মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন পুণ্যলাভের আশায় হিন্দুরা শিবপুজো করে থাকেন। এই উৎসবটিকে শিব চতুর্দশীও বলা হয়ে থাকে। এই বিশেষ দিনে সকল দেশবাসীকে শিবরাত্রির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, “মহাশিবরাত্রির শুভ উপলক্ষ্যে আপনাদের সকলকে শুভেচ্ছা। দেবতাদের ভগবান মহাদেব সকলকে সাহায্য করুন, কল্যাণ করুন। ওম নমঃ শিবায়”।
ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এদিন মহাদেবের ভক্তরা দুধ, গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে জল ঢালেন। ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা দিয়ে শিবের পুজো করা হয় এদিন।
এই মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহা রাত্রি। অজ্ঞতা ও অন্ধকার দূর করার জন্য এই ব্রত পালন করা হয়।
এই দিন দিল্লি-সহ দেশের নানান মন্দিরে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিবপুজো, শিবের প্রীতর্থে জল ও দুধ দান, যজ্ঞানুষ্ঠান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, এসব।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!