সম্প্রতি জন্মদিন গেলো বাংলা ছোটপর্দার অন্যতম জনপ্রিয় তথা চেনা মুখ অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়ের। ছোটো বয়স থেকেই তিনি বিনোদন দুনিয়াযর সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর প্রথম কাজ ‘সুবর্ণলতা’ ধারাবাহিক যেখানে তিনি নিজেকে জাত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেন। তবে এবার কটাক্ষের শিকার হলেন ঈপ্সিতা। জন্মদিন পালন করতে গিয়ে হলো সমস্যা।
গতকালই ছিল অভিনেত্রীর জন্মদিন। শ্যুটিং এর ফাঁকে তাই ছোট করেই বার্থডে গার্লকে চমকে দিয়েছেন ধারাবাহিকের কলাকুশলীরা৷ সেটের ৮ থেকে ৮০ সকলেই মেতেছিলেন ইপ্সিতার জন্মদিনে। এই সেলিব্রেশনে উপস্থিত ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, মানালী দে, অনিন্দিতার মতো অভিনেতারা-অভিনেত্রীরা।
শুধু তাই নয়, নিজের হাতে ইপ্সিতাকে কেক খাইয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি। বাকি কেক ইপ্সিতার বন্ধু স্থানীয় সহ অভিনেতারা অভিনেত্রীর সুন্দর দুটি গালে মাখিয়ে দেন। আজকের এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যায়। এটি অনেকেই পছন্দ করে না। আর এই বিষয়কে ঘিরেই ক্ষেপে গিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বক্তব্য এতটা পরিমাণ দামি কেক নষ্ট করা হয়েছে। কারোর কারোর কতে এত দামি কেক নায়িকার মুখে মাখিয়ে নষ্ট না করে কোনও গরীব মানুষকে খেতে দিয়ে দিতে পারতেন। যদিও নায়িকা এ বিষয়ে কোনো উত্তর দেননি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!