৭২-এ পা মোদীর! শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রধানমন্ত্রী, তবে জন্মদিনেও নিজের দায়িত্ব পালনে অনড় মোদী, রয়েছে ঠাসা কর্মসূচি

এই বছর ৭২-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় পরিপূর্ণ মোদী। দেশবাসী থেকে শুরু করে নানান নেতা, সকলেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। টুইট করে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

টুইটে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার নেতৃত্বে অতুলনীয় পরিশ্রম, নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে দেশ গড়ার যে অভিযান চলছে, তা অব্যাহত থাকবে এই কামনা করি। ঈশ্বরের কাছে আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি”।

https://twitter.com/rashtrapatibhvn/status/1570957364723093506?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570957364723093506%7Ctwgr%5E9ac95967c3c1a1393a7ed23d84eab5b2cee62be5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fsocially%2Findia%2Fpresident-droupadi-murmu-extends-birthday-greetings-to-prime-minister-narendra-modi-144156.html

তবে জন্মদিনেও নিজের দায়িত্ব থেকে একচুলও সরছেন না প্রধানমন্ত্রী। এদিনও সারাদিন নানান কর্মসূচি রয়েছে তাঁর। মোদীর জন্মদিনের দিনই নামিবিয়া থেকে আগত আটটি চিতা আসছে। ওই চিতাগুলিকে গোয়ালিয়রের কুনো অভয়ারণ্যে ছাড়বেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বিশ্বকর্মা পুজো উপলক্ষে আইটিআই পড়ুয়াদের জন্য আয়োজিত একটি সম্মেলনেও অংশ নেবেন মোদী। এদিন সন্ধ্যাবেলায় তিনি জাতীয় লজিস্টিক নীতির ঘোষণা করবেন।

আজ প্রথমেই মোদী যাবেন মধ্যপ্রদেশে। সেখানে গোয়ালিয়রের কুনো অভয়ারণ্যে ছাড়া হবে নামিবিয়া থেকে আগত আটটি চিতা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যেই ওই চিতাগুলিকে আনা হয়েছে। ওই চিতাগুলি সম্পর্কেও তিনি দেশবাসীকে অবগত করবেন। এর পাশাপাশি মধ্যপ্রদেশের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এদিন বিশ্বকর্মা পুজো উপলক্ষে আইটিআই পড়ুয়াদের জন্য দীক্ষা সমারোহ নামে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রায় ৪০ লক্ষ পড়ুয়া ওই সম্মেলনে অংশ নেবেন। সেই অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এদিন বিকেলে জাতীয়  লজিস্টিক নীতির সূচনা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এদিন বিজেপির তরফেও নানান কর্মসূচি রয়েছে। আজ ১৭ই সেপ্টেম্বর থেকে আগামী ২রা অক্টোবর অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত এই বিশেষ কর্মসূচি পালন করা হবে। এই ১৫ দিন ধরে বিজেপি কর্মীরা সেবা কর্মসূচি পালন করবেন। দেশের নানা জেলায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

RELATED Articles