ফের চলল মোদী ম্যাজিক! বিশ্বের সকল তাবড় তাবড় রাষ্ট্রপ্রধানদের পিছনে ফেলে বিশ্বসেরার তকমা পেলেন নরেন্দ্র মোদী

ফের একবার চলল মোদী ম্যাজিক। জনগণের প্রতি তাঁর সহমর্মিতা ও প্রতিবেশী দেশগুলির প্রতি তাঁর সদিচ্ছার কারণে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন নরেন্দ্র মোদী। দিন দিন তাঁর ভাবমূর্তি ক্রমেই উজ্জ্বল হচ্চজে। এবার বিশ্বের সমস্ত তাবড় তাবড় রাষ্ট্রপ্রধানদের পিছনে ফেলে বিশ্বসেরার তকমা পেলেন মোদী।

এর আগেও বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবারও তারই পুনরাবৃত্তি ঘটল। গত বছরের নভেম্বর মাসে মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ের তালিকা প্রকাশ করে। সেই সময় দেখা গিয়েছিল যে সেই তালিকায় নরেন্দ্র মোদীর রেটিং ছিল ৭০ শতাংশ।

বিশ্বের প্রাপ্তবয়স্ক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পেয়েছিলেন মোদী। ২০১৯ সালে থেকে সংগ্রহ করা হয়েছে এই তথ্য। আবার চলতি বছরের জানুয়ারি মাসে এই তালিকায় মোদীর অনুমোদন রেটিং বেড়ে দাঁড়ায় ৭১ শতাংশে। আর সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেল যে এই তালিকায় এবার নরেন্দ্র মোদীর অনুমোদনের রেটিং পৌঁছে গিয়েছে ৭৭ শতাংশে।

নরেন্দ্র মোদীর পর ৬৩ শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেস ওব্রাদোর। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিয়ো দ্রাঘি। আর চতুর্থ স্থান দখল করেছেন জার্মানির নয়া চ্যান্সেলর ওলাফ স্কোলজ।

সবথেকে চমকপ্রদ ব্যাপার হল, বিশ্বের সেরা অর্থনীতির দেশ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এই তালিকায় ৬ নম্বরে রয়েছেন। তাঁর প্রাপ্ত অনুমোদন ৪১ শতাংশ। এই তালিকায় সবথেকে শেষে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর প্রাপ্ত রেটিং হল ৩৩ শতাংশ।

RELATED Articles