BIG BREAKING: তৃতীয় দফার লকডাউনের পর চতুর্থ দফার ঘোষণা প্রধানমন্ত্রীর!

তৃতীয় দফার পর চতুর্থ দফায় লকডাউন বাড়ানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দেশবন্দি বাড়তে পারে ইঙ্গিত আগেই মিলেছিল। আজ রাত আটটায় জাতির উদ্দেশ্যে বক্তৃতায় চতুর্থ দফার লকডাউন-এ নতুন কিছু নিয়ম-এর সাথে লকডাউন বাড়ানো হবে বলে ঘোষনা করলেন প্রধানমন্ত্রী। ১৮ই মে ২০২০-এর আগে ভারতবাসীদের নিয়ম জানিয়ে দেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী।

সোমবারই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। দেশে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই স‌ওয়াল করেন বাংলা, পাঞ্জাব সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী‌।

লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীও। এবার সেই ইচ্ছেতেই সিলমোহর দিলেন তিনি।

প্রসঙ্গত, গত ২৪শে মার্চ রাত ১২টা থেকে ভারতে লকডাউন শুরু হয়েছিল।

RELATED Articles

Leave a Comment