আজ ছিল মোদীর ৭৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে নতুন এক মন্ত্র তুলে উচ্চারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চল্লিশের দশকে মহাত্মা গান্ধী ইংরেজদের উদ্দেশ্যে স্লোগান তুলেছিলেন ‘ভারত ছাড়ো’ । আর আজ দেশবাসীর উদ্দেশ্যে মোদীর বার্তা ‘ভারত জোড়ো’।
এদিনের অনুষ্ঠানে মোদী বলেন যে দেশের মানুষকেই একে অপরের আপ্সহে দাঁড়াতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে, তবেই দেশ আরও শক্তিশালী হয়ে উঠবে। সমস্ত বিচ্ছিন্নতার ফাঁককে জুড়ে দিতে হবে। দেশের জন্য যে যেরকম সম্ভব কাজ করুন, এমন বার্তাই দিলেন এদিন প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবসের ৭৫ বছর পুরতি উপলক্ষ্যে এদিন বিশেষভাবে পালন করার বার্তাও দেন মোদী। আজকের এই ‘মন কি বাত’ অনুষ্ঠানে স্বাধীনতা দিবস নতুনভাবে উদযাপন করার জন্য দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশবাসীকে বিশেষ এক কাজ করার কথা বলেন তিনি।
আরও পড়ুন- ২০২৪-এর লোকসভায় মোদীর বিরুদ্ধে প্রধান মুখ কী মমতাই? তৃণমূলের আশার পথে বাধা হতে পারে কংগ্রেস
এদিন মোদী সকল দেশবাসীকে পরামর্শ দেন যাতে তারা স্বাধীনতা দিবসের দিন জাতীয় সঙ্গীত গান। শুধু গাইলেই হবে না, জাতিয় সঙ্গীত গেয়ে তা রেকর্ডও করতে হবে। এদিন কেন্দ্র সরকারের এক ওয়েবসাইটের কথা জানান প্রধানমন্ত্রী।
মোদী বলেন, সেই রেকর্ড করা জাতীয় সঙ্গীত সেই ওয়েবসাইটে আপলোড করতে হবে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই কাজ করার কোনও বাধ্যবাধকতা যদিও নেই। তবে সংস্কৃতি মন্ত্রক চাইছে যে এদিন দেশবাসী আরও বেশি করে জাতীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে যাতে অংশগ্রহণ করেন। এতে দেশের ভিত আরও শক্ত হবে বলে আশা মোদীর।
করোনাকালে গত বছরই মোদী ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ডাক দেন। এদিনের এই অনুষ্ঠানে তিনি জানান যে ৭ই আগস্ট উদযাপিত হবে জাতীয় হস্তশিল্প দিবস বা ন্যাশানাল হ্যান্ডলুম ডে। এদিন সমস্ত হস্তশিল্পীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাদের কাছ থেকে সাধ্যমতো জিনিস কেনার কথাও বলেন তিনি।





