নতুন শিক্ষানীতি বোঝাতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

এবার নিজের ভিডিওবার্তায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwarchandra Vidyasagar) উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ নতুন জাতীয় শিক্ষানীতি (NEP 2020) নিয়ে তার তাৎপর্য বোঝাতে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwarchandra Vidyasagar) বাস্তব জীবন থেকে ইংরাজি সংখ্যা শেখার যে বহুল প্রচলিত গল্প রয়েছে তার প্রসঙ্গ উত্থাপন করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মতে, নতুন জাতীয় শিক্ষানীতি (NEP 2020)  স্কুলের পাঠ্যসূচি কমাবে এবং বাচ্চাদের পড়াতে আগ্রহ বাড়াবে। ২০২২ সালের মধ্যে শিক্ষার্থীরা নতুন পাঠ্যসূচি পাবে। পড়ুয়াদের বাস্তব থেকে শিখতে হবে। এরপরই যেভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা যাওয়ার পথে মাইলস্টোন দেখে ইংরাজি সংখ্যা চিনেছিলেন সেই উদাহরণকে সকলের সামনে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য, নতুন শিক্ষা নীতির ফলে পড়ুয়ারা ক্লাসরুম ও বইয়ের বাইরে যে জগত রয়েছে সেখান থেকে শিখতে পারবে।

এই নতুন শিক্ষানীতি ছাত্র-ছাত্রীদের ইচ্ছামত বিষয়ে পড়বার সুযোগ দিচ্ছে যেখানে কোন বাঁধা ধরা নিয়ম নেই। প্রাক স্কুল শিক্ষার ওপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে এই শিক্ষানীতিতে। ফলে এই নতুন জাতীয় শিক্ষানীতি যে ভারতীয় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কথাই আজ নিজের ভিডিও বার্তায় আরেকবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।

RELATED Articles

Leave a Comment