“কঙ্গনা ‘হিমাচল কন্যা’, তার প্রতি অন্যায় বরদাস্ত করা হবে না”: হিমাচল মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এই রাজ্যের মেয়ে, তাই তার বিপদের দিনে পাশে দাঁড়ানো আশু কর্তব্য বলে মনে করেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Jairam Thakur)। তিনি স্পষ্ট জানিয়েছেন, হিমাচলের কন্যার প্রতি অসম্মানজনক কোন আচরণ তিনি মেনে নেবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়রাম বলেছেন, “কঙ্গনার প্রতি যে প্রতিশোধমূলক আচরণ মহারাষ্ট্র সরকার দেখিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। সেই সঙ্গে গোটা ব্যাপারটি রীতিমতো চিন্তার।আমাদের দেশের সরকার এবং মানুষ হিমাচলের কন্যার (Himachal Lady) পাশে দাঁড়াক, সেটাই চাই।” তাঁর দাবি, “গোটা হিমাচল প্রদেশের মানুষ কঙ্গনা রানাওয়াতকে অত্যন্ত পছন্দ করেন। কঙ্গনার হেনস্থা অত্যন্ত উদ্বেগজনক। আমরা তার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে চিন্তিত।”

সেইসঙ্গে তাঁর আরও পর্যবেক্ষণ, কঙ্গনার হেনস্থার ঘটনা দেশের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। গত বুধবার মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনার প্রযোজনা সংস্থার অফিস বুলডোজার দিয়ে ভেঙে (Demolition) দেয় বিএমসি (BMC)। তাদের দাবি, কঙ্গনার এই অফিসটি আসলে বেআইনি নির্মাণ। যদিও ওয়াকিবহাল মহলের ধারণা, কঙ্গনা মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীর এর সঙ্গে তুলনা করার পরে যেভাবে শিবসেনা (Shivsena) নেতৃবৃন্দের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তার ফলস্বরূপ এই হীন কাজ ঘটিয়েছে শিবসেনা সরকার।

RELATED Articles

Leave a Comment