আজ দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। চারিদিক ঝলমল আলোতে। নানান রাজ্যে নানান ভাবে পালিত হচ্ছে দীপাবলি উৎসব। দীপাবলির উৎসবে মাতোয়ারা সকলে । দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে টুইট করে লেখেন, “সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতার সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দের সঙ্গে দীপাবলি কাটান, এই আশাই করি”।
https://twitter.com/narendramodi/status/1584352549867778048
প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি টুইট করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিও দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান। টুইটবার্তায় তিনি লেখেন, “আলো ও আনন্দের এই শুভ অনুষ্ঠানে আসুন আমরা সকলে মিলে তাদের জীবনে খুশি নিয়ে আসি জ্ঞান ও শক্তির প্রদীপের মাধ্যমে”।
https://twitter.com/rashtrapatibhvn/status/1584365058427322368
এদিন দীপাবলি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইটে লেখেন, “এই দীপাবলির উৎসবে সকলের খুশি, আনন্দ, সুস্বাস্থ্যের কামনা করি”।





