বৃষ্টিতে নিজের ছাতা নিজে ধরা মোদীর ছবি ভাইরাল, ‘আমার প্রধানমন্ত্রী, আমার গর্ব’, সাধুবাদ নেটিজেনদের, এল কটাক্ষও Copy

হালকা বৃষ্টির মধ্যে নিজের ছাতাটুকু নিজেই ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যস, মোদীর এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল। মুহূর্তে ভাইরাল হল সেই ছবি। নেটিজেনদের একাংশ ‘আমার প্রধানমন্ত্রী আমার গর্ব’ বলে পোস্ট শেয়ার করতে শুরু করেছেন। তবে এই বিষয় নিয়ে আবার কটাক্ষও উড়ে এসেছে মোদীর দিকে।

আজ, সোমবার শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এদিন সকালে মোদী যখন সংসদে পৌঁছান, তখন দিল্লিতে মাঝারি বৃষ্টি হচ্ছিল। সেই সময় নিজের গাড়ি থেকে নেমে নিজেই ছাতা ধরে সাংবাদিকদের দিকে এগিয়ে আসেন মোদী।

তখন তাঁর সঙ্গে ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘাওয়াল এবং ভি মুরলীধরন। এঁরা প্রত্যেকেই নিজেদের ছাতা নিজেরাই ধরেছিলেন।

এরপরই মোদীর সেই ছাতা ধরে থাকার ছবি ভাইরাল হয়ে যায়। এক নেটিজেন লিখেছেন, “আমার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে আমি গর্বিত”। আবার অপর একজন লেখেন, “অভাবনীয় ব্যবহার। #আমার প্রধানমন্ত্রী আমার গর্ব (#MyPMMyPride)”।

https://twitter.com/go4ashi/status/1417020693670027269

অপর এক নেটিজেন বেশ আবেগ্রবণ হয়ে টুইটারে লেখেন, “প্রধানমন্ত্রীর মতো পদে বসেও একজন সংঘসেবকের মূল্যবোধ একইরকম থাকে। শুধুমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এরকম চরিত্র গঠন করতে পারে। #আমার প্রধানমন্ত্রী আমার গর্ব (#MyPMMyPride)। আমার প্রধান সেবক নরেন্দ্র মোদীজির জন্য গর্বিত”।

https://twitter.com/ShipraDUTTA16/status/1417035951340023808

এই একইসুরে সুর মিলিয়ে অন্য এক নেটিজেন মোদীর ছবি শেয়ার করে লিখেছেন, “এই ছবিতে শুধু বিনয়ী এবং শ্রদ্ধার বার্তা দেওয়া হচ্ছে”। অন্য এক ব্যক্তি আবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ছবির সঙ্গে মোদীর ছবি কোলাজ করে পোস্ট করে লিখেছেন, “মানুষের নেতা এবং পরিবারের নেতার মধ্যে পার্থক্য”। আসলে, সেই ছবিতে দেখা যাচ্ছে মনমোহন, রাহুল এবং প্রিয়াঙ্কার মাথায় দ্বিতীয় কোনও ব্যক্তি ছাতা ধরে রয়েছেন।

https://twitter.com/Mee_Rudra/status/1417036858161172481

আরও পড়ুন- ভার্চুয়াল শহিদ দিবসে উপস্থিতি চাই অন্তত ৫০ লক্ষের, কড়া নির্দেশিকা জারি করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব

এত প্রশংসা যেখানে হয়েছে, সেখানে এই বিষয় নিয়ে সমালোচনাও হয়। এই ঘটনা নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। একজনের কথায়, “এই ছবি নিয়ে এত মাতামাতি করার কী আছে, সেটাই ভাবছি! অভাবনীয় আচরণ? প্রকৃত ভালো আচরণ তখনই হবে, যখন মাননীয় প্রধানমন্ত্রী শুধু নিজেই কথা না বলে সকল সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেবেন”।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles