শুটিং চলাকালীন গুরুতর আহত হলেন নোরা ফাতেহি, বন্দুকের নল লেগে রক্তক্ষরণ Copy

অজয় দেবগণের নতুন ছবি ‘ভুজঃ দ্য প্রাইড অফ ইন্ডিয়া’-তে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নোরা ফাতেহি। ইতিমধ্যেই তাঁর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর কপাল থেকে রক্ত ঝরছে।

তবে, এই রক্ত মেকআপ দিয়ে সাজানো নয়, সত্যিকারের। হ্যাঁ, শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী। আর সেই ক্ষত স্থান থেকেই বেরোচ্ছে রক্ত। দুর্ঘটনাক্রমে তাঁর সহকর্মীর বন্দুক এসে লাগে তাঁর মুখে। এর জেরে এই রক্তারক্তি কাণ্ড। নির্মাতা স্থির করেছেন যে এই শটটি তারা ব্যবহার করবেন।

আরও পড়ুন- আপনাদের পছন্দের সিড ও মিঠাইয়ের মধ্যে কে বেশি ঘুমোতে ভালোবাসে, জানেন কী?

অভিষেক দুধাইয়া পরিচালিত এই ছবিতে অজয় দেবগন ও নোরা ফাতেহি ছাড়াও অভিনয় করছেন শরদ কেলকর, সোনাক্ষি সিনহা, সঞ্জয় দত্ত, প্রমুখ। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি।

ছবির শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনা সম্পর্কে নোরা বলেন, “আমরা একটি অ্যাকশন সিক্যুয়েন্সের জন্য শ্যুটিং করছিলাম। পরিচালক সিঙ্গল টেকে একটি ক্যামেরার মাধ্যমে এই দৃশ্যটির শট নিতে চেয়েছিল। সেই কারণে আমি এবং আমার সহ অভিনেতা অ্যাকশন কোরিওগ্রাফি করছিলাম। যেখানে আমার মুখে একটি বন্দুক ঠেকাতে যাবে ও এবং আমি এক ঝটকায় সেটা সরিয়ে নিয়ে ওকে মারতে শুরু করব”।

রিহার্সাল ঠিকঠাকই হয়েছিল। কিন্তু শ্যুটিং চলাকালীনই আহত হন নোরা। তাঁর কথায়, “শ্যুটিংয়ের ঠিক পাঁচ মিনিট আগে একদম সঠিক প্রকারে রিহার্সাল করেছি আমি। তবে, আমরা যখন আসল টেক শুরু করি তখন কো-অর্ডিনেশন ঠিক হয়নি। সহ অভিনেতা আমার মুখে বন্দুকটি ছুঁড়ে মারে। ধাবত বন্দুকের নল ভারী হওয়ায় আমার কপালে আঘাত লাগে। রক্ত ঝরতে শুরু করে”। রক্ত বেরোনোর কারণে ক্ষতস্থান ফুলে যায়। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল নোরাকে।

এই বিষয়ে নোরা আরও বলেন, “পরের দিন, আমরা অন্য একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করেছি। ধাওয়া করার সিক্যুয়োন্স ছিল। দৌড়, অ্যাকশন এবং দ্রুতগতির দৃশ্য ছিল। শ্যুটিং করার সময় আমি পড়ে যাই। আমার আঙুলে বাজেভাবে চোট আসে। যে কারণে পুরো শ্যুট জুড়ে আমাকে একটি স্লিং পরতে হয়েছিল। সব মিলিয়ে শারীরিকভাবে শক্ত থাকতে হয়েছিল। কোনও স্টান্ট ডাবল না করে নিজেই আমি সমস্ত দৃশ্যের শ্যুট করেছি। আমি অনেক আহত হয়েছি। তবে এই দাগ নিয়ে আমি গর্বিত। কারণ এটি আমাকে একটি অসামান্য শিক্ষার অভিজ্ঞতা দিয়েছে। যেগুলো আমার আজীবন মনে থাকবে”।

আরও পড়ুন- গেরুয়া পোশাকে নতুন ছবি পোস্ট করলেন নুসরত, নেটিজেনদের দিলেন অন্যরকম বার্তা

‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিটি ডিজিটালি মুক্তির জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত। স্বাধীনতা দিবস উদযাপনের দু’দিন আগে অর্থাৎ আগামী ১৩ই আগস্ট ডিজনি+ হটস্টারে মুক্তি পাবে এই ছবি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর