৩৭০ ধারা বিলোপের পর জম্মু কাশ্মীরে জারি ছিল ১৪৪ ধারা। ঈদ উপলক্ষে ১৪৪ ধারা শিথিল করা হয়েছে জম্মু কাশ্মীরে, পালিত হচ্ছে খুশির ঈদ। তবে সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারের কড়া নজরদারি।
উপত্যকায় যাতে কোথাও কোনোরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সেনাবাহিনীর কড়া নজরদারিতেই সেখানকার সাধারণ মানুষেরা পালিত করছেন তাদের খুশির ঈদ। এখন অবধি পাওয়া খবর, উপত্যকাতে কোনো অশান্তিতো নেই-ই, উল্টে সাধারণ মানুষদের দেখা গেলো সেনাবাহিনীদেরকে ঈদের মুবারাক বার্তা দিয়ে কোলাকুলি করতে।
আজ সকাল থেকেই উপত্যকার বিভিন্ন স্থানের যে চিত্র ধরা পরেছে তাতে দেখা গিয়েছে যে উপত্যকার সাধারণ মানুষ আতঙ্ক ভুলে তাদের স্থানীয় মসজিদগুলোতে একত্রিত হয়েছেন নামাজ পাঠের জন্য৷ আর উপত্যকাতে যেন এই শান্তি বজায় থাকে তা নিয়ে সচেষ্ট ভারতীয় জওয়াননরা। তাই ভারতীয় জওয়ানরা তাদের কড়া নজরদারি বজায় রেখেছেন উপত্যকায়৷





