মাত্র ২৫ দেশের পতাকা! মোদীর ‘হর ঘর তেরঙা’য় জাতীয় পতাকা এখন পাওয়া যাচ্ছে ডাক বিভাগের অফিসে

হাতে গোনা আর মাত্র ৪দিন বাকি। তারপর দেশের ৭৫ টম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর। কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তেরঙা’ উদ্যোগে দেদার বিকোচ্ছে জাতীয় পতাকা।

এবার ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে অর্ডার দিলেই ঘরে পৌঁছে যাবে জাতীয় পতাকা। এমনকি ভারতীয় ডাক বিভাগের অফিসগুলো থেকেও ২৫ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা। তাই গত সোমবার হুগলির বিভিন্ন পোস্ট অফিসে ২৫ টাকার বিনিময়ে স্থানীয়দের দেওয়া হ’ল তেরঙা।

জানা গেছে, ওইদিন হুগলির আরামবাগ ও কামারপুকুর পোস্ট অফিস থেকে জন সাধারণের জন্য পতাকা বিক্রির উদ্যোগ নেওয়া হয়। পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তেরঙা’ উদ্যোগের জন্যেই জাতীয় পতাকা বিতরণ।

এই বিষয়ে আরামবাগের হাটবসন্তপুরের পোস্ট মাস্টার শৈলেন্দ্র ঘোষাল জানিয়েছেন, ‘আমাদের পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিক্রি চালু করা হয়েছে। মাত্র ২৫ টাকাতে আমরা পতাকা গ্রাহকদের তুলে দিচ্ছি।’

স্থানীয়রা দেশের পতাকা পেয়ে বেশ খুশি। হুগলি জেলার গোঘাট ও আরামবাগের বেশ কয়েকটি পোস্ট অফিস থেকে ভারতের জাতীয় পতাকা তুলে দেওয়া হ’ল। স্থানীয়দের সুবিধার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, পোস্ট অফিসের ই-পোর্টাল http://www.epostoffice.gov.in. অর্ডার করলেও বাড়িতে বসে জাতীয় পতাকা পাওয়া যাচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles