পড়াশোনা করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য সন্তানদের স্কুলে পাঠানো হয়। অভিভাবকরা পড়ুয়াদের স্কুলে পাঠান পড়াশোনা করতে। এখানে শিক্ষক-শিক্ষিকাদের অবদান গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে কপালে হাত অভিভাবকদের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের মধ্যেই ভয়ংকর মারপিট করছেন একদল ছাত্রী। চুলের মুঠি ধরে একে অপরকে বেধড়ক মারছে। চলছে কিল, চর, ঘুষি, থাপ্পড়। প্রথমে দু’জনের মধ্যে সেই মারপিট শুরু হলেও পরবর্তীতে তারা দুই দলে ভাগ হয়ে যায়।
ক্লাসের বাকি ছাত্ররা তাদের দেখে হাসছে। কেউ কেউ তাদের থামাতে গেলেও পারেনি। আর এই পুরো ঘটনাটি ঘটেছে একজন শিক্ষকের সামনেই। কিন্তু সেই নিরুপায় শিক্ষক কিছুই করতে পারেননি, শুধু দাঁড়িয়ে দেখেছেন।
View this post on Instagram
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। bhutni_ke_memes নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করা হয়েছে। এরকম ঘটনা সচরাচল দেখা যায় না বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। তবে নেটিজেনরা ছাত্রীদের কাণ্ড দেখে অবাক হয়ে গেছেন।





