মাদক পাচারকারীর সঙ্গে যোগাযোগ এই বাম নেতার ছেলের! প্রবল চাঞ্চল্য রাজনীতি জগতে

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতে(Sushant Singh Rajput)র অস্বাভাবিক মৃত্যু মামলার হাত ধরে দেশে বড়োসড়ো মাদক পাচার (Drug Peddling) চক্রের সন্ধান শুরু করেছে এনসিবি অর্থাৎ নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। এবার এই ড্রাগ মাফিয়া চক্রের নাম জড়াল কেরলের এক সিপিএম নেতার ছেলের। অভিযোগ মাদক পাচারকারী চক্রের সঙ্গে মোটা টাকার লেনদেন করেছে ওই বাম নেতার পুত্র।

মূলত মুম্বাই, দিল্লি এবং বেঙ্গালুরুতে মাদক পাচারকারীদের ধরার উদ্দেশ্যে এখন জোর কদমে নেমেছে এনসিবি। বেঙ্গালুরুর একটি ড্রাগ পাচার চক্রের মাস্টারমাইন্ড মোহম্মদ অনুপকে এনসিবি গ্রেফতার করেছিল গত সপ্তাহে। এই অনুপকে জেরা করার পর উঠে আসে কেরলের সিপিএম নেতা কোডিয়ারি বালাকৃষ্ণণ (Kodiyeri Balakrishnan) এর ছেলে বিনেশ কোডিয়ারির (Binesh Kodiyeri) নাম। অনুপের থেকে জানা যায়, বিনেশ ২০১৫ সালে তাকে রেস্তোরাঁ খোলার জন্য বেঙ্গালুরুর কমনহল্লি এলাকায় লিজ প্রক্রিয়ায় প্রপার্টি দেওয়ার জন্য টাকা দিয়েছিল।

শুধু তাই নয় এই সিপিএম নেতার আরেক ছেলে বিনয় কোডিয়ারির (Binoy Kodiyeri) বিরুদ্ধে আর্থিক তছরুপের নানান অভিযোগ রয়েছে। বিরোধীদের বক্তব্য গোটা পরিবারের বিভিন্ন দুর্নীতিতে যুক্ত। যদিও এখনো ওই নেতা তরফ থেকে এই প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবুও বিতর্কের ঝড় থামানো যাচ্ছে না। অনুপ ২০১৩ সাল থেকে বেঙ্গালুরুতে ড্রাগের অবৈধ ব্যবসা করছে। বিদেশিদের কাছ থেকে মাদক ট্যাবলেট নিয়ে ভারতের বিভিন্ন শহরের কলেজ পড়ুয়াদের কাছে বিক্রি করতো অনুপ।

RELATED Articles

Leave a Comment