জোর জল্পনা, আরও একবছর বার্সিলোনায় থাকতে চলেছেন লিওনেল মেসি

ম্যানচেস্টার সিটিতে কি শেষ অবধি যাবেন লিওনেল মেসি? একাধিক জল্পনা গড়ে উঠলেও শেষ অবধি হয়ত আরও এক মরশুম বার্সিলোনায় থাকতে চলেছেন লিওনেল মেসি।

শুক্রবার এফসি বার্সিলোনার হেডকোয়ার্টারে ক্লাবের প্রেসিডেন্ট বার্তোমেউয়ের সাথে আলোচনা সারেন মেসির পিতা জর্জে মেসি, যিনি আবার মেসির এজেন্টও বটে। দীর্ঘ আলোচনা শেষে মেসির পিতা বেরিয়ে এলে সাংবাদিকরা জিজ্ঞাসা করে সেই কাঙ্খিত প্রশ্ন, আদৌ মেসি বার্সায় থাকছেন কিনা। তার জবাবে জর্জে মেসি ইতিবাচক বার্তা দিয়েছেন।

এর ফলে কার্যত পরিষ্কার, নিজের চুক্তি শেষ করে ফ্রি প্লেয়ার হিসেবেই বার্সিলোনা ছাড়তে চলেছেন লিওনেল মেসি।

RELATED Articles

Leave a Comment