দ্বিতীয়বার একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পরই একের পর এক বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে চলেছে মোদী সরকার। তিন তালাক রোধে বিল পাশ, ৩৭০ ধারা বাতিলের পর এবারে ধর্মান্তরকরণ রোধে মোদী সরকার নয়া বিল পেশ করতে পারে বলে খবর।
সূত্রের খবর, এই বিলটি নিয়ে নাকী ইতিমধ্যেই আলোচনায় বসেছে কেন্দ্রীয় সরকার৷ এই বিলের দ্বারা দেশ জুড়ে জোর করে ধর্মান্তরকরণ বন্ধ করার ব্যবস্থা করা হবে। আগামী সংসদ অধিবেশনেই এই নয়া বিল মোদী সরকারের তরফে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷
ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের পুনর্গঠন বিলে সই করে দিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ৩১ অক্টোবর থেকেই দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে জম্মু কাশ্মীর এবং লাদাখ।





