Dress Code for Ayodhya Ram Temple: অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতরা (Ram mandir priest) আর গেরুয়া বস্ত্র পরতে পারবেন না। তাঁদের জন্য একটি নতুন পোশাক বিধি প্রণয়ন করা হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ঘোষণা করেছে, এই নতুন বিধি অনুসারে, রাম মন্দিরের পুরোহিতদের উজ্জ্বল হলুদ রঙের সাফা (মাথায় বাঁধার কাপড়), ফুলহাতা কুর্তা বা চৌবন্দি এবং ধুতি পরতে হবে। এছাড়াও, পুরোহিতদের জন্য কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। এখন থেকে, গর্ভগৃহে স্মার্টফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে (Dress Code for Ayodhya Ram Temple)।
কিন্তু কেন হঠাৎ করে রাম মন্দির উদ্বোধনের সাত মাস পর এই নতুন পোশাক বিধি জারি করা হল (Dress Code for Ayodhya Ram Temple)?
সূত্রের খবর, রাম মন্দিরের পুরোহিতদের (Ram mandir priest) মধ্যে অভিন্নতা বজায় রাখা এবং মন্দির চত্বরে উপস্থিত অন্যান্যদের থেকে তাদের আলাদাভাবে চেনা যায়, তার জন্যই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাম মন্দিরের সহকারী পুরোহিত, সন্তোষ কুমার তিওয়ারি জানিয়েছেন, প্রধান পুরোহিত, চারজন সহকারী পুরোহিত এবং ২০ জন শিক্ষানবিশ পুরোহিত-সহ সকল পুরোহিতদের এখন থেকে হলুদ রঙের সাফা, হলুদ রঙের চৌবন্দি এবং ধুতি পরতে হবে। পূর্বে, অধিকাংশ পুরোহিতই গেরুয়া রঙের পোশাক পরতেন (Dress Code for Ayodhya Ram Temple)।
সন্তোষ কুমার তিওয়ারি (Ram mandir priest) বলেন, “কয়েকজন পুরোহিত এর আগেও হলুদ পোশাক পরতেন, তবে এটি বাধ্যতামূলক ছিল না। সনাতন ধর্ম অনুসারে, পুরোহিতদের এমন পোশাক পরা উচিত যা প্রথমে মাথায় গলাতে হয় এবং তারপর হাতে। এই রীতির প্রেক্ষিতেই নতুন পোশাক বিধি জারি করা হয়েছে” (Dress Code for Ayodhya Ram Temple)।
পুরোহিতদের (Ram mandir priest) গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে যেতে দেওয়া হবে না। রাম মন্দির ট্রাস্টের মতে, এটি নিরাপত্তাজনিত কারণে করা হয়েছে। রাম মন্দিরের বিভিন্ন কথা গোপন রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে (Dress Code for Ayodhya Ram Temple)। সম্প্রতি, রাম মন্দিরের প্রধান পুরোহিত অভিযোগ করেছিলেন যে বৃষ্টির কারণে মন্দিরের গর্ভগৃহের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। ভারী বৃষ্টির পর ছাদ থেকে জল পড়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “গর্ভগৃহে ভগবান রামলালা বসে আছেন, সেখানে ছাদ থেকে এক ফোঁটা জলও পড়েনি।” এই ধরনের ছবি বা ভিডিও যাতে আর বাইরে না আসে, তার জন্যই গর্ভগৃহে স্মার্টফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে (Dress Code for Ayodhya Ram Temple)।





