Tathagata Roy Made Controversial Comment: রাজ্য ও রাজভবনের সংঘাত এখন এক অন্য রূপ নিয়েছে। রাজভবনের মহিলা কর্মীকে শ্লীলতাহানির ঘটনায় আঙুল ওঠে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দিকে। সেই ঘটনায় বেশ জলঘোলা হয়। ওই মহিলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। রিট পিটিশন দাখিল করেছেন তিনি শীর্ষ আদালতে। সেখানে তাঁর মামলা গৃহীত হয় কী না, তা এখন দেখার। এরই মধ্যে এই ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy Made Controversial Comment)।
এই বিষয়ে তথাগত রায় বলেন, “মৌলিক অধিকারের ধারাগুলির মধ্যে কোন ধারাটি লঙ্ঘিত হচ্ছে? কোনটির মাধ্যমে মৌলিক অধিকার খর্বিত হচ্ছে, সেটা সুপ্রিম কোর্টকে দেখাতে হবে। সেটা না দেখিয়ে, বেকিয়ে চুরিয়ে আমার অমুক হচ্ছে, আমার তমুক হচ্ছে… আরে প্রমাণিতই তো হল না কেউ কিছু করেছে কি না” (Tathagata Roy Made Controversial Comment)।
একজন মহিলা যখন নিজে থেকে এমন অভিযোগ করছেন, তাহলে তো এর গুরুত্ব অনেকটা। সেই বিষয়ে বিজেপি নেতার মন্তব্য (Tathagata Roy Made Controversial Comment), “যে কোনও মহিলাকে ১০ হাজার টাকা বা ১০ লাখ টাকা দিলে, মহিলাও অভিযোগ করবেন। তিনি যুক্তিগতভাবে রাজভবনে কাজ করতেন। তাঁর কত দাম? কত পয়সা দিলে তাঁকে দিয়ে একটা অভিযোগ লেখানো যায়”?
তথাগতর সংযোজন, “আমি জানি, সুপ্রিম কোর্টে রিট পিটিশন করা যায় আর্টিকেল ৩২-এ। কিন্তু সেটা তিনি করেননি। তিনি ক্রিমিনাল জুরিসডিকশনে করেছেন। সুপ্রিম কোর্টের অরিজিনাল ক্রিমিনাল জুরিসডিকশন আছে, এটা আমি কখনও শুনিনি। থাকতে পারে, সব তো আমার জানা নেই। যদি না থাকে, তাহলে কোনও আইনজীবী উল্টোপাল্টা বুঝিয়ে করেছেন। সেক্ষেত্রে এটি খারিজ হয়ে যেতে পারে। হয়ত ওই মহিলা একটু প্রচার পাবেন, সেই জন্য করতে পারেন” (Tathagata Roy Made Controversial Comment)।
তথাগত রায়ের মতে, ওই মহিলা আর্জি গ্রহণ করবে না সুপ্রিম কোর্ট। তিনি এও বলেন, “ওই মহিলা এটা করেছেন শুধু প্রচার পাওয়ার জন্য। এটা রিজেক্টেড হয়ে যাবে, সেটা জেনেশুনে তিনি বা তাঁর আইনজীবী এটা করেছেন”।
তথাগত রায়ের কথায়, “তদন্ত তো সুপ্রিম কোর্ট করবে না। তদন্ত থানা করবে। সেই তদন্ত ৩৬১ ধারায় বারণ আছে। তারপর দরখাস্তে দেখলাম উনি ৩৬১ ধারাটিকেই চ্যালেঞ্জ করেছেন। তাহলে ক্রিমিনাল জুরিসডিকশনে কেন গিয়েছেন? এটা রিজেক্টেড হবে জেনেশুনেই এই দরখাস্ত করেছে” (Tathagata Roy Made Controversial Comment)।





