শ্রম আইনে এবার বেশ বড়সড় ব্দল আনতে চলেছে মোদী সরকার। আগামী ১লা অক্টোবর থেকে যদি এই নতুন আইন লাগু হয়, তাহলে অফিসে কাজ করার নানান নিয়ম একেবারে বদলে যাবে।
এর আগে ১লা এপ্রিল এই আইন লাগু হওয়ার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। এরপর ঠিক ছিল হয়ত ১লা জুলাই থেকে এই আইন কার্যকর হবে, কিন্তু তা-ও হয়নি। তবে ১লা অক্টোবর থেকে এই নতুন আইন কার্যকর করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
যদি এই নতুন আইন কার্যকর হয়, তাহলে সংগঠিত ক্ষেত্রের অফিসের কর্মচারীদের ‘টেক হোম’ বেতন কমতে পারে। এর পাশাপাশি , কাজ করার সময়, ওভারটাইমে অতিরিক্ত বেতন, ছুটি নানান ক্ষেত্রে নিয়ম বদলে যেতে পারে।
মূলত ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করা হয়েছে কেন্দ্রের তরফে। সেগুলি হল- কোড অন ওয়েজেস, ইন্ড্রাস্ট্রিয়াল রিলেশন কোড, অকুপেশানাল সেফটি ইন্ড হেলথ, সোশ্যাল সিকিউরিটি কোড। এই কোডগুলির মধ্যে কোড অন ওয়েজেস-এর ক্ষেত্রে টেক হোম বেতন কমতে পারে।
এর আগে ওয়েজ কোড আইন, ২০১৯ অনুযায়ী বলা হয়েছিল যে কোনও কর্মচারীর বেসিক বেতন ‘কস্ট টু কম্পানি’র ৫০ শতাংশের কম হতে পারবে না। আর এই ফাঁককে কাজে লাগিয়ে নানান সংস্থা কর্মচারীদের এখনও পর্যন্ত বেসিক বেতন অনেক কম দেখিয়ে অন্যান্য ভাতা বাবদ টাকা দিয়ে নিজেদের উপর চাপ কমায়।
আরও পড়ুন- আফগানিস্তান নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী
সেক্ষেত্রে পিএফ, গ্র্যাচুইটিতে সংস্থাকে কম খরচ করতে হয়। কিন্তু নতুন এই আইনের কারণে বাড়বে বেসিক পে। তেমনটা হলে কর্মীদের পিএফ বেশি কাটা হবে। গ্র্যাচুইটিও বেশি কাটবে। এই কারণে কর্মীদের টেক হোম বেতন কমতে পারে। তবে এতে অবসরের পর বেশি টাকা পাওয়ার সুযোগ রয়েছে কর্মচারীদের কাছে।
আবার অন্যদিকে, নতুন এই আইন অনুযায়ী, এবার থেকে ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত যদি কোনও কর্মচারী অতিরিক্ত কাজ করে,তাহলে সেক্ষেত্রে সেই সময়কে আধ ঘণ্টা ধরে নিয়ে সংস্থাকে ওভারটাইমের বেতন কর্মচারীকে দিতে হবে।
শুধু তাই-ই নয়, এর পাশাপাশি এই আইন অনুযায়ী একটানা পাঁচ ঘণ্টা কোনও কর্মচারীকে কাজ করানো যাবে না। মাঝে আধ ঘণ্টার বিরতি দিতে হবে। একদিনে মোট কাজের সর্বোচ্চ সময় ১২ ঘণ্টা নির্ধারিত হবে নতুন এই আইনে। তবে এই আইন লাগু হলে সাপ্তাহিক ছুটি বাড়বে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!