উদ্বোধনের ৫ মাসের মধ্যেই জারি কড়া নিয়ম, মানতেই হবে এই নিয়ম, নাহলে অয্যোধ্যার রামমন্দিরে প্রবেশ করা যাবে না

New rule of Ayodhya Ram Mandir: চলতি বছরের জানুয়ারি মাসেই উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দিরের। ২২ জানুয়ারি ছিল এক ঐতিহাসিক দিন। সেদিন ৫০০ বছর পর নিজের জন্মভূমিতে ফিরেছেন শ্রীরাম। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার রামমন্দিরের রামলালার। এবার উদ্বোধনের ৫ মাসের মধ্যে রামমন্দিরে জারি হল কড়া নিয়ম যা না মানলে মন্দিরে প্রবেশ করতে পারবেনা না ভক্তরা (New rule of Ayodhya Ram Mandir)

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ও অযোধ্যার প্রশাসনের তরফে জারি করা হয়েছে এক নতুন নিয়ম। সেই নিয়ম অনুযায়ী, এবার থেকে অযোধ্যার রামমন্দিরে আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। রামমন্দির চত্বরে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোন। মন্দিরের নিরাপত্তা ও ভক্তদের সুবিধার কথা মাথায় রেখেই এই নিয়ম জারি হয়েছে বলে খবর (New rule of Ayodhya Ram Mandir)

রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য অনিল মিশ্রের আবেদন, সকল পুন্যার্থী যাতে এই নিয়ম মেনে চলেন (New rule of Ayodhya Ram Mandir)। জানানো হয়েছে, মন্দির চত্বরে রয়েছে ক্লোক রুম। সেখানেই এবার থেকে মূল্যবান জিনিসপত্রের পাশাপাশি পুন্যার্থীদের জমা দিতে হবে মোবাইল ফোনও। দর্শন সেরে এসে নিজেদের ফোন সংগ্রহ করতে পারবেন তারা।

রাম জন্মভূমি ট্রাস্টের সেক্রেটারি জানিয়েছেন, রাম মন্দিরের বাকি অংশের নির্মাণকাজ এখনও চলছে। মন্দির চত্বর ঘেরা হচ্ছে ১৪ ফুটের প্রাচীর দিয়ে। মন্দির চত্বরে আরও ছোটো ছোটো ৬টি মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে শিব থেকে শুরু করে হনুমানজির মূর্তি।

জানা গিয়েছে, মন্দির সম্পূর্ণ তৈরি হয়ে গেলে, মন্দিরে তখন ২৫০০০ পুন্যার্থী একসঙ্গে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরের তিনটি তল থাকবে। রামমন্দিরে থাকবে মোট ৩৯২টি স্তম্ভ ও ৪৪টি দরজা। মন্দিরের ভিতরে থাকবে রঙ্গ মণ্ডপ, কীর্তন মণ্ডপ, নৃত্য মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ ও সভা মণ্ডপ।  

RELATED Articles