দেশের বিভিন্ন প্রান্তে সম্ভাব্য নাশকতার ছক বানচাল, বাংলা-কেরালা জুড়ে গ্রেফতার ‘নয়’ আল-কায়দা জঙ্গি!

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র (NIA) জালে ধরা পরল ৯ আল কায়দা জঙ্গি (Al Qaeda)। দেশের রাজধানীসহ (Capital of India) দেশের বিভিন্ন প্রান্তে বড়োসড়ো নাশকতার ফন্দি এঁটেছিল এই জঙ্গিরা (terrorist)। এনআইএ-র হাতে ধরা পড়ায় এবারের মতো প্ল্যান বানচাল!

পশ্চিমবঙ্গের (West Bengal) মুর্শিদাবাদ (Murshidabad) ও কেরালার (kerala) এর্নাকুলামের (Ernakulam) একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই নয় আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা।

শনিবার সকালে মুর্শিদাবাদ এবং এর্নাকুলামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, মুর্শিদাবাদ থেকে ছ’জন এবং কেরালা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলা থেকে যে জঙ্গিদের ধরা হয়েছে তাদের নাম নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়েন আহমেদ, আল মামুন কামাল এবং অতিতুর রহমান। তারা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। কেরালায় এএনআইয়ের জালে পড়েছে মোশারাফ হোসেন, ইয়াকুব বিশ্বাস এবং মুরশিদ হাসান। ধৃতদের কেরালা ও পশ্চিমবঙ্গের আদালতে তোলা হবে।

ধৃতদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস, জেহাদি বক্তৃতা, ধারালো অস্ত্র, দেশি আগ্নেয়াস্ত্র, স্থানীয়ভাবে তৈরি অস্ত্র বর্ম, বাড়িতে বিস্ফোরক তৈরির বিভিন্ন নিবন্ধ ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ভারতের বিভিন্ন প্রান্তে একটি আন্তঃরাজ্য আল কায়দা মডিউল তৈরী করেছিল জঙ্গিরা। এই বিষয়ে গোয়েন্দাদের কাছে তথ্য‌ও ছিল। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে হামলা চালানোর ছক কষছিল সেই মডিউল। এবং এর ভিত্তিতেই গত ১১ সেপ্টেম্বর একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়। এনআইএ সূত্রে খবর প্রাথমিক তদন্তের পর ভারতে হামলা চালানোর পিছনে প্রধান মদতদার হিসেবে উঠে এসেছে পাকিস্তানের (Pakistan) আল-কায়দা (Al Qaeda) জঙ্গিরা।

সোশ্যাল মিডিয়াকে (social media) হাতিয়ার করেই রাজধানী-সহ দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালানোর জন্য তাদের ‘উদ্বুদ্ধ’ করা হয়েছিল। ওই মডিউলের সদস্যরা টাকা তুলছিল এবং অস্ত্র ও গোলা-বারুদের জন্য কয়েকজন জঙ্গি নয়াদিল্লি যাওয়ার পরিকল্পনা করছিল। এই গ্রেফতারির ফলে দেশের বিভিন্ন প্রান্তে সম্ভাব্য জঙ্গি হামলার ছক রুখে দেওয়া গিয়েছে বলে জানিয়েছে এনআইএ।

RELATED Articles

Leave a Comment