চূড়ান্ত বর্ষের পরীক্ষার জন্য ২৪ ঘন্টা সময় নয়, স্পষ্ট নির্দেশিকা ইউজিসি-র

চূড়ান্ত বর্ষের পরীক্ষার (Final Semester) জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া যাবে না, নির্দেশিকা দিল ইউজিসি (UGC)। ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর এর চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে দেখা দিল চরম বিভ্রান্তি। ইউজিসির পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে, ফাইনাল পরীক্ষা ২-৩ ঘণ্টার বেশি নেওয়া যাবে না। প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোড করার জন্য আধঘণ্টা করে সময় দেওয়া হবে। তার বেশি যদি সময় দেওয়া হয় তাহলে সেটা ফাইনাল পরীক্ষা বলে গণ্য করবে না ইউজিসি।

ইউজিসির নয়া নির্দেশিকায় বিশ্ববিদ্যালয়গুলির মাথায় হাত। ইতিমধ্যেই দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছিল যে বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার জন্য প্রতিটি ছাত্রছাত্রীকে ২৪ ঘণ্টা করে সময় দেওয়া হবে। আমাদের রাজ্যে এই রকম সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু এই পরীক্ষা ব্যবস্থা যে বৈধ নয় তা ইউজিসি স্পষ্ট করে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বোর্ড অফ স্টাডিস এবং স্নাতকোত্তর এর ফ্যাকাল্টি কাউন্সিল এর জরুরী মিটিং বসে। সেখানে ঠিক হয় যে ইউজিসির কথামতোই পরীক্ষা নেওয়া হবে।

এখনও পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে ইউজিসি যদি এই নির্দেশিকা দেয় তবে তা মানতে বাধ্য বিশ্ববিদ্যালয়গুলি।

RELATED Articles

Leave a Comment