নির্ধারিত দিনে ফাঁসি কার্যকর না হলেও প্রাণভিক্ষার আর্জি ধোপে টিকল না। নির্ভয়া কাণ্ডের অন্যতম আসামী পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
জানা গিয়েছে, গতকাল ৩ রা মার্চ সকালে নির্ভয়ার চার অপরাধীর ফাঁসির দিন ধার্য হয়েছিল। কিন্তু ফাঁসিকাঠে ঝোলার প্রাক্কালে সোমবার সুপ্রিম কোর্টে প্রাণভিক্ষার আবেদন জানায় পবন গুপ্তা। শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিলে রাষ্ট্রপতির দ্বারস্থ হয় সে। তারপর মঙ্গলবার রাতে রাষ্ট্রপতিও সেই আবেদন খারিজ করে দেন।
এর আগে নির্ভয়ার অপর ৩ অপরাধী মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় সিংয়ের প্রাণভিক্ষার আবেদনও খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার এদের ফাঁসির সাজা কার্যকর হয় কিনা সেটাই দেখার!





