“গোলি মারো শালো কো” স্লোগানের বিরোধীতায় মুখর কলকাতা | আর তা নিয়ে বিস্তর দলঘোলা রাজ্য রাজনীতিতে | কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শহীদ মিনারে সভাকে নিয়ে কার্যত স্লোগান বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন বাম ও বিজেপি সমর্থকেরা | বামেদের আজাদি স্লোগান শুনে থাকতে না পেরেই নাকি বিজেপি কর্মীরা এই স্লোগান দিয়েছিলেন | কিন্তু প্রশ্ন হল, তার পরে অসহিষ্ণুতার আরেক নজির তৈরি করল বাম কর্মীরা |
সঙ্গে অবশ্য ছিল তাদের নির্বাচনী দোসর কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারাও | দুই বালতি গঙ্গা জল নিয়ে শহীদ মিনারের সেই জায়গা ধোয়ালেন তারা | রবিবারের সভার পর এই শুদ্ধিকরণে নেমেছিলেন দুই দলের ছাত্র সংগঠন | সেই অভিযানে অংশ গ্রহণকারী বাম ছাত্র নেতারা বলেন, “আমরা সাবান ও এমনি জল দিয়ে প্রথমে শহীদ মিনারের তলা ধুয়ে দিই |
তারপর আমাদের বন্ধুরা ছাত্র পরিষদের কর্মীরা গঙ্গাজল নিয়ে এসে জায়গাটা আবার ধুইয়ে দেন | কারণ যেখানে শহীদের স্মৃতি সৌধ ,সেই জায়গা বিজেপি কর্মীদের স্লোগানের ফলে কলুষিত হয়েছে | “
এরপর থেকেই আবারও একবার উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিবেশ | বিজেপি নেতৃত্বের মতে, আজাদি কিসের থেকে চায় বামেরা যে তারা এই স্লোগানকে সমর্থন করছেন সেটা প্রথমে পরিষ্কার করুক ? যদিও নিজেদের কর্মীদের ওই স্লোগান দেওয়া থেকে দূরে সরিয়ে নেন বিজেপি নেতারা | তারা বলেন বাংলার বিজেপিকে বদনাম করার জন্যই এই স্লোগান তোলেন বলেও অভিযোগ তাদের |





