দেশের বাজারদর, জিনিসপত্রের মূল্য কী হবে, তা যার উপর নির্ভর করে, সেই তাঁকেই এবার দেখা গেল পথের ধারের একটি বাজার থেকে সবজি কিনতে। গতকাল, শনিবার একদিনের চেন্নাই সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইলাপুরের একটি রাস্তার ধারের সব্জি বিক্রেতা থেকে সব্জি কিনলেন তিনি।
অর্থমন্ত্রীর দফতর তরফে নির্মলা সীতারমনের বাজার করার ভিডিওটি শেয়ার করা হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে দোকানির কাছে সব্জির দর জানতে চাইছেন মন্ত্রী। তারপর নিজের হাতে বেছে নিয়ে সব্জি ওজন করতে দিচ্ছেন দোকানিকে।
https://twitter.com/nsitharamanoffc/status/1578760378544115712?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1578760378544115712%7Ctwgr%5Eed114141d5bd853a61f799f4edd1f624d29976a4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fnirmala-sitharaman-buys-vegetables-from-chennai-market-dgtl%2Fcid%2F1375530
তাঁকে এভাবে বাজার করতে দেখে অবাক হন অনেকেই। কেউ কেউ আবার তাঁর সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসেন। সকলের সঙ্গে কথা বলে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অর্থমন্ত্রীকে।
চেন্নাইয়ের আমবাত্তুরের কল্লিকুপ্পামে একটি বিশেষ ভাবে সক্ষম শিশুদের স্কুলের একটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করতে গিয়েছিলেন নির্মলা সীতারমন। এই স্কুলটি অটিজম, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের শিক্ষা দেওয়ার পাশাপাশি, নানান বিষয়ে প্রশিক্ষণও দেয় বলে জানা গিয়েছে।






