‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো একজন ফাইটার’, সংসদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা নির্মলা সীতারমণের

Nirmala Sitharaman Praised Mamata Banerjee: কিছুদিন আগেই পেশ হয়েছে তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটের বিরোধিতা করেছেন বিরোধী দলগুলি। এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন যে নির্মলা সীতারমণ যেহেতু বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন নি, সেই কারণে তাঁর মধ্যে কোনও উদ্ভাবনী চিন্তাধারা নেই। এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন অর্থমন্ত্রী (Nirmala Sitharaman Praised Mamata Banerjee)

এইবার বাজেট পেশ নিয়ে টানা ৭ বার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বাজেটের বিরোধিতা করতে গিয়েই প্রাক্তন অর্থমন্ত্রী মনমোহন সিং ও পি চিদম্বরমের প্রসঙ্গ তুলেছিলেন সাংসদ সৌগত রায়। লোকসভায় তিনি বলেছিলেন, “নির্মলা সীতারমন মনমোহন সিং অথবা চিদম্বরমের মতো হবেন সেটা আশা করি না। ডক্টর মনমোহন সিংয়ের মতো বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অক্সফোর্ড থেকে পিএইচডি করা নেই। চিদম্বরমের মতো হার্ভাড থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি করা নেই। তিনি আমাদের জেএনইউ থেকে পড়াশোনা করেছেন। তিনি নতুন ও উদ্ভাবনী ভাবনা কিছু আনতে পারছেন না”।

তৃণমূল সাংসদের এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “বাংলার অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলে আমার সঙ্গে বসেন। আমি তাঁকে শ্রদ্ধা করি। জিএসটি কাউন্সিলে তাঁর বড় অবদান রয়েছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন? তিনি কি নতুন ভাবনা আনতে পারেন না? এটা আমি জিজ্ঞাসা করছি” (Nirmala Sitharaman Praised Mamata Banerjee)

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গলায় (Nirmala Sitharaman Praised Mamata Banerjee)। নির্মলা সীতারমণ বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ থেকে পাশ করেছেন। তিনি একজন ফাইটার। আমরা বলছি, তিনি একজন ভাল মুখ্যমন্ত্রী। তিনি লড়াই করছেন। আমি অবাক হয়ে যাচ্ছি যে তারপর প্রশ্ন তুলছি যে ভারতীয় কলেজে পড়াশোনা করলে উদ্ভাবনী ভাবনা আসে না। বাংলার মুখ্যমন্ত্রী কিংবা আমি ভারতের কলেজ থেকে পাশ করেছি”।

শুধু তাই-ই নয়, এদিন সৌগত রায়ের বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগও তোলেন নির্মলা সীতারমণ। সৌগত রায় নিজের মন্তব্যের কারণে লজ্জিত কী না, সেই প্রশ্নও তোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলেন, “আমি প্রশ্ন করতে চাই সেই মেল শভিনিষ্ট অধ্যাপককে, যিনি মহিলাদের উপর আক্রমণ করছেন বলে মনে হচ্ছে। তার চেয়েও খারাপ, তিনি ভারতীয় কলেজের একজন অধ্যাপক। তিনি হার্ভার্ডে পড়াচ্ছেন না। তিনি অক্সফোর্ডে পড়াচ্ছেন না। তাহলে তিনি কি সমান? একজন ভারতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌগত রায় দয়া করে নিজের জন্যও লজ্জিত হন”।

RELATED Articles