‘মেরে ঠ্যাং ভেঙে দেব…’, বাংলা ভাগের ইস্যু নিয়ে প্রকাশ্যে ২ বিজেপি বিধায়ককে হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের

Humayun Kabir Threatened BJP MLAs: বেশ কিছুদিন ধরেই ফের একবার বাংলা ভাগের ইস্যু মাথাচাড়া দিয়েছে। নানান বিজেপি নেতারাই বাংলাভাগের দাবী তুলেছেন। এর মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের দুই বিধায়ক সুব্রত মৈত্র ও গৌরীশঙ্কর ঘোষও। এবার এই বাংলাভাগের দাবীকে ঘিরেই দুই বিধায়ককে প্রকাশ্যে হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর (Humayun Kabir Threatened BJP MLAs)

হুমায়ূন কবীরের অভিযোগ, বাংলাভাগের দাবী তুলে এইসব বিধায়করা দেশের গণতন্ত্রকে নষ্ট করছেন। তাদের তিনি ‘ছেড়ে দেবেন না’ বলেও জানান। হুমকি দিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “কেউ যদি ২০ শতাংশ ভোট পেয়ে আমাদের হুমকি দেয়, তাহলে আমিও হুমকি দেব (Humayun Kabir Threatened BJP MLAs)। মেরে ঠ্যাং ভেঙে দেব। কিছু করার থাকলে করুন”।

এখানেই থেমে থাকেন নি তিনি। তৃণমূল বিধায়ক আরও বলেন, “প্রকাশ্যেই বলছি দুই বিধায়ক যদি সংযত আচরণ না করেন, ধৈর্যর বাঁধ ভেঙে গেলে গর্তে ঢুকিয়ে দেব। যদি বারাবারি করেন, ভারতের সংস্কৃতি নষ্ট করতে কেউ যদি উৎশৃঙ্খল কথাবার্তা বলেন, গৃহমন্ত্রীর কাছে উল্টোপাল্টা চিঠি লেখেন, তাহলে দু’লক্ষ লোক নিয়ে তাড়াব। মুর্শিদাবাদের কোথাও বিচরণ করতে দেব না” (Humayun Kabir Threatened BJP MLAs)

বলে রাখি, বিগত কয়েকদিন ধরেই ফের বঙ্গভঙ্গের দাবী তুলে সরব হয়েছেন বিজেপি নেতারা। একদিকে যেমন সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়েছেন যাতে উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করা যায়, তেমনই আবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও সংসদে দাবী তুলেছিলেন যাতে মালদহ-মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়।

এরপরই আবার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মালদহ ও মুর্শিদাবাদকে আলাদা রাজ্য করার দাবী তুলেছেন। সুব্রত মৈত্র ও গৌরীশঙ্কর ঘোষ আবার মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুর ও নদীয়া জেলার কিছু অংশ জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবী তুলে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। সেই দুই বিধায়ককেই এবার হুমকি শানালেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর (Humayun Kabir Threatened BJP MLAs)। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় দুই বিজেপি বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RELATED Articles