জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষকেও ‘গঙ্গা আরতি’-র রেকর্ড তৈরি নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট কৌশল রাজ শর্মা পৌর কর্তৃপক্ষকে গঙ্গা আরতির রেকর্ড প্রস্তুত করতে এবং মার্চ মাসের শেষের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন।
এরপরে, বারাণসী পৌর কর্পোরেশন-এর নিবন্ধন এবং পূর্ব অনুমতি ব্যতীত ঘাটগুলিতে গঙ্গা আরতির মতো কোনও কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না।





