Covid19 Crisis: উলঙ্গ হয়ে হাসপাতালে ঘুরছেন তবলিঘি সদস্যরা, কটুক্তি নার্সদের! কড়া পদক্ষেপ যোগীর

হাসপাতালে উলঙ্গ হয়ে ঘোরা ও নার্সদের অশালীন ইঙ্গিত করার ঘটনায় তবলিঘি জামাতের ৬ সদস্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানিয়ে দিলেন, এবার থেকে জামাতের সদস্যদের দেখাশোনা করতে কোনও মহিলা চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হবে না। সুরক্ষার দায়িত্ব দেওয়া হবে না কোনও মহিলা পুলিসকে।

গতকালই গাজিয়াবাদের CMO পুলিসের কাছে লিখিত অভিযোগে জামাত সদস্যদের হাসপাতালে অশালীন আচরণ ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অসহযোগিতার কথা জানান। এফআইআর দায়ের করা হয় ছয়জনের বিরুদ্ধে। সেই অভিযোগে ভিত্তিতে সেই ৬ তবলিঘি জামাত সদস্যকে এদিন রাজকুমার গোয়েল ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে স্থানান্তর করা হয়। এই প্রসঙ্গে যোগী বলেন, “ওরা আইনও মানবে না, শৃঙ্খলাও মানবে না। ওরা মানবতার শত্রু। নারী স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ওরা যে ব্যবহার করেছেন তা গর্হিত অপরাধ। আমরা ওদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করব। কাউকে ছাড়া হবে না।”

অভিযুক্ত রোগীদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের দায়িত্বজ্ঞানহীনতার মাশুল গুনছে সারাদেশ। কিন্তু, এর পরেও তাঁদেরই সাহায্য করতে আসা স্বাস্থ্যকর্মীদের থুতু থেকে গালিগালাজ, অশালীন আচরণ ইত্যাদি নিম্নরুচিসম্পন্ন কাজ বারংবার করে চলেছেন তারা।

গতকালই স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত কেবল তবলিঘি জামাতের সমাবেশ মারফতই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন ৯,০০০ জন। মার্চের মাঝামাঝি নিজামুদ্দিনের ওই সমাবেশে যোগ দেয় প্রায় ৩,৫০০ দেশি-বিদেশি জামাত সদস্য। সভার পর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তারা। জামাতে অংশ নেওয়া ১৩৮ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের হদিশ মিলেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল জানান, অন্তত ৪৪১ জনের মধ্যে করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ দেখা গিয়েছে। অর্থাৎ, দেশে মোট করোনা আক্রান্তের একটা বড়ো অংশই যে দিল্লির জমায়েতের জন্য দায়ী, তা পরিসংখ্যান থেকেই স্পষ্ট।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment