দল হারলেও দুরন্ত ব্যাটিং বাবরের, কোহলিকে পিছনে ফেলে গড়লেন নয়া রেকর্ড

করোনা আবহেও চলছে পাকিস্তান বনাম ইংল্যান্ড আন্তর্জাতিক টি- ২০ সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের দ্বিতীয় টি- ২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে পরাস্ত হয় পাকিস্তান, সিরিজে ১-০ এগিয়ে হোম টিম ইংল্যান্ড। তবে পাক দল হারলেও প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ব্যাটিং আকৃষ্ট করে ক্রিকেটপ্রেমীদের।

দুরন্ত ব্যাটিং করে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে নয়া রেকর্ড গড়লেন বাবর। বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চের মতোই আন্তর্জাতিক টি-২০ তে দ্রুততম দেড় হাজার রান পূর্ণ করলেন বাবর। ক্রিকেট কেরিয়ারের ৩৯ তম টি- ২০ ইনিংসে এই নজির গড়লেন বাবর। বর্তমানে টি- ২০ তে তাঁর ব্যাটিং গড় ৫০.৯০। যেখানে বিরাটের গড় ৫০.৮০।

যদিও ভারত অধিনায়ক বাবরের থেকে দ্বিগুণেরও বেশি ম্যাচ খেলেছেন। অনেক দিন ধরেই প্রাক্তন পাক তারকারা বাবরকে কোহলির সঙ্গে তুলনা করে থাকেন। অনেকেই মনে করেন বাবরের যথেষ্ট প্রতিভা রয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দূর যাবেন তিনি। যদিও বাবর সহ পাক ব্যাটিংয়ের ঝড় দেখা গেলেও রবিবারের ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের ইনিংসের উপর ভর করে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।

RELATED Articles

Leave a Comment